,

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

435668-Web-1453276255-783-640x480-400x300-350x263বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৬০ জন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। পাকিস্তানি গণমাধ্যম দৈনিক পাকিস্তান এ খবর জানিয়েছে।
সিএনএন এর একটি খবরে বলা হয়েছে, হামলার দায় স্বীকার করেছে তালেবান। পাকিস্তানি তালেবানের মুখপাত্র ওমর মানসুর এই দায় স্বীকার করে বলেন, তালেবানের নিয়মিত হামলার অংশই এটি। পাকিস্তানি সেনাবাহিনীর ওপর প্রতিশোধ নিতেই এই হামলা করা হয়েছে বলেও জানান তিনি।বন্দুকধারীদের হটাতে অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্ববিদ্যালয়টি যার নামে প্রতিষ্ঠিত, সেই বাচা খানের স্মরণ অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানেই বন্দুকধারীরা হামলা চালায়। অস্ত্রধারীরা বিশ্ববিদ্যালয়ের দেয়াল টপকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার সকাল থেকেই বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়ের ভেরতে থাকা প্রায় ৩ হাজার শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এর আগে এ হামলার বিষয়টি জানান ঐ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফজল রাহেম মারওয়াত। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে বলে তিনি বার্তা সংস্থা এএফপিকে জানান। শিক্ষাপ্রতিষ্ঠানটি পেশোয়ার থেকে ৫০ কিলোমিটার দূরে চরসাদ্দা এলাকায় অবস্থিত।
আহতদের চারসাদ্দা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য ডন-এর খবরে বলা হয়, সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারী গুলিবর্ষণের আওয়াজ পাওয়া গেছে। একই সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সামরিক বাহিনীর একটি বিদ্যালয়ে তালেবানের হামলায় দেড় শতাধিক শিক্ষার্থীর মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা