,

সরাইলে মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন মা

images (7)সরাইল প্রতিনিধি : সরাইলে মো. ইব্রাহিম (২৫) নামের বখাটে মাদকাসক্ত ছেলেকে জেলে পাঠিয়েছেন তার মা ললিতা বেগম (৫২)। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন। ইব্রাহিম শাহবাজপুর ইউনিয়নের বৈশামূড়া গ্রামের রহমত আলীর ছেলে। অভিযোগপত্র ও পরিবারিক সূত্র জানায়, এক সন্তানের জনক ইব্রাহিম দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করছে। সেই সাথে বেপরোয়া জীবন-যাপনও করছে। নেশাসহ বিভিন্ন অপকর্মের টাকার জন্য ইব্রাহিম তার মা ভাই ও বৃদ্ধ বাবাকে নিয়মিত মারধর করত। পরিবারের সদস্যদের নানা কৌশলে জিম্মি করে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করত। টাকা না দিতে পারলে মা বাবার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিত। ঘরের সকল আসবাবপত্র ভাংচুর করে পরিবারে তান্ডব চালানো ছিল তার কাজ। ইব্রাহিমের বড় ভাই শাহিন মিয়া (৩৮) বলেন, সে নেশার টাকার জন্য অনেক লোকের মোবাইল চুরি করেছে। পরে আমরা জরিমানা দিয়েছি। বৃদ্ধ বয়সে বাবা টাকার জন্য রাত জেগে পাহাড়াদারের কাজ করেন। সেই বাবাকেও নেশার টাকার জন্য ইব্রাহিম মারধর করে। ছেলের অত্যাচার অবিচার নির্যাতন সইতে না পেরে ললিতা বেগম গতকাল সকালে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। ইউএনও’র নির্দেশে পািলশ অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা , সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারিক হাকিম মো. মাইনুল আবেদীন মায়ের উপস্থিতিতে বখাটে ও মাদকাসক্ত ইব্রাহিমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা