বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ম্যাচই ভরসা বাংলাদেশর (ভিডিও)

6547484652-400x258জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই সফরকারীদের বিপক্ষে সিরিজ জয়। তবে তা আর হল না। উল্টো সফরকারীদের কাছে ৩১ রানে হার মেনেছে মাশরাফি বাহিনী। ফলে সিরিজ জয়ের জন্য শেষ ম্যাচের দিকেই তাকিয়ে স্বাগতিকরা। অন্যদিকে, এ জয়ের ফলে সিরিজ ড্র করার আশা টিকিয়ে রাখল হোয়াটমোরের শিষ্যরা। ব্যাটহাতে ৪৯ রানের দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন ম্যালকম ওয়ালার।
বুধবার বিকালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তামিম ইকবালের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। ফিরে গেছেন মাত্র এক রান করে। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের ঝড়ো জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা ভালোভাবে সামলে নিয়েছিলেন আরেক ওপেনার সৌম্য ও সাব্বির রহমান।
অষ্টম ওভারে সৌম্য ২৫ রান করে সাজঘরে ফিরলেও আরও কিছুক্ষণ লড়াই চালিয়ে গেছেন দারুণ ফর্মে থাকা সাব্বির। ১২তম ওভারে সাজঘরে ফেরার আগে খেলেছেন ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। বাংলাদেশের অন্যতম দুই ব্যাটিং ভরসা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরে গেছেন ৩ ও ৬ রান করে। শেষপর্যায়ে অভিষিক্ত মুক্তার আলীর ১৯ ও নুরুল হাসানের ৩০ রানের ইনিংস দুটি হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে।
বলহাতে জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন সিকান্দার রাজা। অন্য উইকেটটি নিয়েছেন তেন্দাই সিসোরো।
এরআগে টস জিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ব্যাটহাতে সফরকারীদের হয়ে হ্যামিল্টন মাসাকাদজা (২০), রিচমন্ড মুতুম্বামি (২০), ভুসি সিবান্দা (৪৪), ম্যালকম ওয়ালার (৪৯) সেন উইলিয়ামস (৩২) ও সিকান্দার রাজা (৭) রান করে আউট হন।
বলহাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। দুটি উইকেট পান অভিষিক্ত খেলোয়াড় আবু হায়দার রনি। অপর উইকেটটি পান মোহাম্মদ শহীদ।
বাংলাদেশ দলে পাঁচটি পরিবর্তন আনা হয়েছিল। তার মধ্যে চার ক্রিকেটারের অভিষেক হয়েছে। তারা হলেন আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন সৈকত। দলে ফিরেন ইমরুল কায়েস। একাদশের বাইরে ছিলেন তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শুভাগত হোম ও মুশফিকুর রহিম।
আর জিম্বাবুয়ে দলে দুটি পরিবর্তন আনা হয়। দলে ফিরেছেন সিকান্দার রাজা ও তেন্দাই সিসোরো। বাদ পড়েন নেভিল মাদজিভা ও ওয়েলিংটন মাসাকাদজা।
২২ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই ম্যাচ জিতলেই সিরিজ জয়ের স্বাদ পেয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে আরেকটি জয় দিয়ে সিরিজে সমতা ফেরানোর জন্য মুখিয়ে থাকবে জিম্বাবুয়ে।

https://www.youtube.com/watch?v=YJwx_n_dXYs

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান