,

আবারো শান্ত পরিবেশ ব্রাহ্মণবাড়িয়ায়

crkg3dbk-copy-thumbnailব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ সহিংসতায় এক মাদ্রসা ছাত্রের মৃত্যুর পর হঠাৎ অস্থির ও আবার শান্ত হয়ে উঠে জেলা শহর। সোমবার বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পুরো জেলা শহর অস্থির হয়ে উঠে। পুলিশের বাধাঁয় নির্ধারিত স্থানে হয়নি সংবাদ সম্মেলন। বিপুল পরিমান পুলিশ মোতায়েন করার পর মোতায়েন হয় ৪ প্লাটুন বিজিবি ও এক প্লাটুন র‌্যাব সদস্য। শহরে থমথমে ভাব বিরাজ করায় জনমনে আতঙ্ক সৃষ্ঠি হয়। পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের শক্ত অবস্থান ও জেলা শহরের বিভিন্ন সড়কে টহলের কারনে কোন সহিংসতার ঘটনা ঘটে নি।
মঙ্গলবার সকল থেকে আবারো শান্ত পরিবেশ বিরাজ করছে জেলা শহরে। সরকারী বেসরকারী অফিস, ব্যাংক বীমা অফিস সহ সকল অফিসগুলো চালু রয়েছে। শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়ের রয়েছে।
সদর মডেল থানার ভারপ্রপ্ক কর্মকর্তা জানায়, সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা