,

বিবাহিত পুরুষদেরই বেশি পছন্দ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের

girls-at-davis-660x330বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের বেশির ভাগই বিবাহিত পুরুষকে বিয়ে করতে প্রস্তুত। তাদের সংখ্যা শতকরা ৬১ ভাগ। প্রিন্সেস নোরা ইউনিভার্সিটিতে পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে টুইটার ব্যবহারকারীদের মধ্যে কিছু প্রশ্ন ছড়িয়ে দেয়া হয়েছিল এ বিষয়ে। তাতে শতকরা ৬১ ভাগ ছাত্রী বলেছেন পুরুষরা একাধিক নারীকে বিয়ে করতে পারেন। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল- আপনি কি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করার পক্ষে? এ প্রশ্নের শতকরা ৬১ ভাগ বলেছেন ‘হ্যাঁ’। শতকরা ৩০ ভাগ বলেছেন ‘না’। শতকরা ৯ ভাগ কোন মন্তব্য করেন নি। এ ইস্যুতে টুইটারে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষাবিদ, লেখক, আইন বিশেষজ্ঞ ও অন্যদের মধ্যে। তাদের অনেকে এর বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ ছাত্রীদের এমন পছন্দকে সমর্থন করেছেন। ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটির একজন প্রফেসর বলেছেন, ইসলামে একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমোদন দেয়া হয়েছে। এতে পুরুষ এবং নারী উভয়ের জন্যই কল্যাণ রয়েছে। এক্ষেত্রে একজন পুরুষ যতটুকু উপকৃত হন তার চেয়ে বেশি কল্যাণ হয় নারীর। তিনি বলেন, যদি সব পুরুষ শিক্ষাবিদ, বিচারক, বিজ্ঞানী, আইনজীবি একজন স্ত্রীতে সীমাবদ্ধ থাকেন তাহলে তাতে নারীরা বেশি বঞ্চিত হবেন। তিনি বলেন, একজন ধনবান পুরুষ তিনি যদি একাধিক বিয়ে না করেন তাহলে তিনি ধর্মীয় বাধ্যবাধকতা মানছেন না। কারণ, তিনি অর্থের দিক দিয়ে সামর্থ রাখেন একাধিক স্ত্রী ভরন পোষণে। তবে কোন মানুষ যদি জটিল সমস্যার মধ্যে দিনাতিপাত করেন, দ্বিতীয় স্ত্রীর প্রতি নানা অবিচার করেন তাহলে তাকে ধর্মীয়ভাবে একাধিক বিয়ের অনুমোদন দেয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা