,

বৃহস্পতিবার থেকে শৈত্য প্রবাহ শুরু হতে পারে

09-12-14-Fog-In-City-1ঢাকা, রংপুর, ঈশ্বরদীসহ দেশের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির ফলে সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে শৈত্য প্রবাহ। এর ফলে জেঁকে বসবে শীত।আবহাওয়া অফিস আরো জানায়, বুধবার রংপুরে ১৫, ইশ্বরদীতে ৫, ময়মনসিংহে ৯ মিলিমিটারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। বইছে ঠাণ্ডা বাতাস।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ‘দেশের বেশ কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ পরিস্থিতি আরো কিছু দিন থাকতে পারে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শৈত্য প্রবাহ শুরু হতে পারে। তবে আজকের এই আবহাওয়া মূলত পূবালী বাতাসের কারণে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা রয়েছে। সারাদেশের রাতের তাপমাত্রাও কমে যাচ্ছে। রাজধানীতে বুধবার বিকেলেও গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা গেছে। এর আগে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা