,

আল-কায়েদা, আইএস সন্দেহে ২৬ জনকে বাংলাদেশে পাঠিয়েছে সিঙ্গাপুর

bangladeshi20160120102159জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে সিঙ্গাপুর। দেশটিতে মোট ২৭ জন বাংলাদেশিকে সম্প্রতি আটক করা হয়। খবর স্ট্রেইট টাইমসের।এক প্রতিবেদনে তারা লিখেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেফতার ওই বাংলাদেশিদের মধ্যে ২৬ জনকে ফেরত পাঠিয়ে তাদের কর্মকাণ্ডের বিষয়ে সরকারকে অবহিত করেছে সিঙ্গাপুর। অবৈধ অনুপ্রবেশের মামলায় সাজা খাটা শেষ হলে বাকি একজনকেও ফেরত পাঠানো হবে।পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়ে, এই বাংলাদেশিদের সবাই পুরুষ। সবাই সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন।গত নভেম্বরের মাঝামাঝি থেকে ১ ডিসেম্বরের মধ্যে ওই ২৭ জনকে গ্রেফতার করা হলেও সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে বিস্তারিত জানায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে দেখা গেছে- গ্রেফতাররা আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের মতাদর্শে বিশ্বাসী। তাদের মধ্যে কয়েকজন বিদেশে জিহাদে অংশ নেওয়ার কথা ভাবছিল। তবে সিঙ্গাপুরের ভেতরে সন্ত্রাসী হামলা পরিচালনার কোনো পরিকল্পনা তাদের ছিল না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা