,

পাকিস্তানের সফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

pakpic_113285প্রথমবারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘রাদ’ নামের এই ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে ভূমিতে ও সমুদ্রে নিক্ষেপ করা যাবে।খবর কলকাতা টোয়েন্টি ফোরের।ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি খুবই জটিল। শুধুমাত্র বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার পরীক্ষা করা ‘রাদ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫০ কিলোমিটার এবং অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করায় নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। আরও জানানো হয় যে, ‘রাদ’ ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যেতে পারে এবং শত্রুর রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম।এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন ও প্রধামন্ত্রী নওয়াজ শরিফ প্রকল্পের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, এই মিসাইলের পরীক্ষা সফল হওয়াতে দেশের সেনাবাহিনী আরও শক্তিশালী হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা