,

এবার শ্লীলতাহানির মামলা ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে!

2016_01_20_14_31_55_S2oA5uSHCkDtzZhp35EbnChAg7UXEk_originalবাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক নারীকে শ্লীলতাহানির দায়ে ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে যাত্রাবাড়ী থানার ওসি (পরিদর্শক) অবনী শঙ্কর, উপ-পরিদর্শক (এসআই) জসিম, এসআই জামান, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদেরকে।

গত ৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানার উত্তর কুতুবখালির একটি বাসায় ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন যাত্রাবাড়ি থানার ওসি অবনীশঙ্কর। এ সময় তার সঙ্গে আরও ৪ পুলিশ সদস্য জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে এক নারী বাদী হয়ে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী শহীদুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শহীদুল হক জানান, ট্রাইব্যুনালের বিচারক বাদীর আংশিক জবানবন্দি গ্রহণ করেছেন। তবে আদালতে এখনও এই মামলাটি রেকর্ডভুক্ত হয়নি।

তিনি বলেন, ‘আগামীকাল (২১ জানুয়ারি) বাদীর বাকি জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন আদালত।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা