,

নার্সদের লাগাতার অবস্থান ধর্মঘট চলছে

111758_Untitled-1ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে ডিপ্লোমা বেকার নার্সরা লাগাতার অবস্থান ধর্মঘট করছেন। গতকাল সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অবস্থান ধর্মঘট শুরু করেন। রাতে অবস্থান শেষে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো অবস্থান করছেন তারা। অবস্থান সমাবেশে অংশ নেয়া বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভপাতি রিনা আক্তার বলেন,আমরা মানুষের সেবা করতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। এসময় দাবি জানান, পূর্বের চলমান নিয়ম ব্যতিরেকে বিপিএসসির ম্যধ্যম নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১০ নার্সের পদ সৃষ্টি করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্রুত নিয়োগ বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, বাংলাদেশে ১৮ হাজার ডিপ্লোমা বেকার নার্স রয়েছে। এর মধ্যে প্রেসক্লাবের সামনে প্রায় ৪ হাজার নার্স সমাবেশে অংশ নিয়ে আন্দোলন করছেন। এছাড়া ইতিমধ্যে ৩৬০০ নার্সের নির্ধারিত বয়স শেষ হয়ে গেছে। চাকরি পাননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা