,

প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

downloadহাবিবুর রহমান হাবিব ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত কাল মঙ্গলবার দুপুরে হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়টির বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব। রাত পৌনে ১২টায় মাউন্ট অ্যাডোরা হাসপাতালে তার মৃত্যু হয়। হাবিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টি দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর মুহিব ইবনে সিরাজ ।
কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান,গত কাল মঙ্গলবার দুপুরে নগরীর শামীমাবাদ এলাকায় নিজ দলের কর্মীদের হামলায় আহত হন হাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত পৌনে ১২টায় সেখানে তার মৃত্যু হয়।আজ  (বুধবার) দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে হাবিবের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা