,

উদ্বেগ থাকার পরও গণতন্ত্রের স্বার্থে কাজ করবে যুক্তরাজ্য’

111755_Untitled-6ঢাকায় নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিশন ব্লেক জানিয়েছেন বাংলাদেশের গত সংসদ নির্বাচনসহ যে সব নির্বাচন হয়েছে তাতে তারা উদ্বেগ জানিয়েছিল। এখনও সে উদ্বেগ রয়েছে। তবে আগামীতে যেন গণতন্ত্র বিকাশ লাভ করে তার জন্য সব রাজনৈতিক দল, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ঠ সকলের সঙ্গে কাজ করে যাবে। তিনি বলেন, উদ্বেগ থাকা শর্তেও গণতন্ত্রের বিকাশে তারা কাজ করে যাবে। বুধবার বাংলাদেশের বৃটিশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এর আগে উদ্বোধনী বক্তৃতায় বৃটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের বন্ধু ও বৃহত্তম দ্বিপক্ষীয় দাতা দেশ হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎকে এগিয়ে নেয়ার ব্যপারে কাজ করে যাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের বৃটিশ সমাজেও অপরিমেয় অবদান রয়েছে।

যক্তরাজ্য বিশ্বাস করে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এবং এ দেশের জনগণের জন্য আরো শক্তিশালী ও সমৃদ্ধ একটি জাতি গঠনে যুক্তরাজ্য সহায়তা করতে পারে। বৃটিশ দূত বলেন, আইনের শাসনের মাধ্যমে বিকশিত সিভিল সোসাইটি নিয়ে গড়ে ওঠা গণতন্ত্র হচ্ছে সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ বিনিমার্ণের সব চেয়ে উত্তম পন্থা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে কয়েকটি মৌলিক বিষয় নিয়ে কাজ করে। এর মধ্যে সংসদীয় গণতন্ত্র, মানবাধিকার, সহিষ্ণুতা, বহুত্তবাদি ব্যবস্থা অন্যতম। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে কিছু সাধারণ বিষয় নিয়ে কাজ করে। যে গুলো কোন দেশের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এর মধ্যে রয়েছে চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবেলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি। তিনি বলেন, যুক্তরাজ্যের লোকজনের বাংলাদেশের চলাফেরায় যে সতর্কতা ছিল তা এখনও বলবৎ আছে। এছাড়া বিমানবন্দরে নিরাপত্তার বাড়ানোর বিষয়েও কথা বলেন তিনি। তার পূর্বসূরি হাই কমিশনার রবার্ট গিবসনকে স্বরণ করে বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যে জায়গায় রেখে গেছেনে সেখান থেকে কাজ শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে