,

পেশীতে টান পড়লে করণীয়

news-image

পেশীতে টান পড়লে করণীয়পেশীতে টান পড়ার সমস্যায় কখনই ভোগেননি এমন লোক খুঁজে পাওয়া ভার। ডিহাইড্রেশনের কারণেই মূলত পেশীতে টান ধরে। গবেষকেরা বলছেন, পানিশূন্যতা, লবণশূন্যতা, পায়ের পেশীর দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ব্যবহার, একটি ভঙ্গিতে দীর্ঘ সময় ধরে বসে কিংবা দাঁড়িয়ে থাকা প্রভৃতি কারণেই বেশিরভাগ ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে। এছাড়া ধূমপায়ীদের পায়ে রক্ত চলাচল কমে যায় বলে সামান্য হাঁটাহাঁটিতেই পায়ে টান লাগে। একই কারণে ডায়াবেটিস ও কোলেস্টেরলের রোগীদেরও পায়ে ব্যথা হয়। পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি মূলত পায়ে টান লাগার জন্য দায়ী।

কাজেই জেনে নিন পেশীতে টান ধরলে কী করবেন-
পায়ে টান লাগলে সহজ ও সাধারণ কিছু কায়দা করলে খানিকটা আরাম পাওয়া যায়। যে পেশীতে টান লেগেছে তার ওপর আস্তে আস্তে হাত দিয়ে মালিশ করুন। এছাড়া পেশীতে টান লাগলে পা একটু ভাঁজ করে পায়ের ওপর একটা হালকা ওজন দিন। টান লাগার পরই হঠাৎ করে পা সোজা করতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। তাই যত কষ্টই লাগুক না কেন, ধীরে ধীরে পা ভাঁজ করে আনুন। যে পায়ের পেশীতে টান পড়েছে, তার কনিষ্ঠ আঙ্গুল ওপরের দিকে টেনে ধরুন। ব্যাথা কমে যেতে শুরু করবে এবং পেশীর টান চলে যাবে। এরপর ধীরে ধীরে পা সোজা করুন।

অনেক সময় দেখা যায়, পায়ে ঝিঁঝি ধরে। তখন একটা চেয়ারে বা মেঝেতে বসে পা দুটোকে সামনে সোজা করে দিন। তারপর পায়ের পাতা হাতের মুঠোয় চেপে ধরে নিজের দিকে টানুন। দেখবেন পায়ের ঝিঁঝি চলে গেছে।

কীভাবে পেশীতে টান ধরে?
মানব শরীরে পেশী হল দু’ধরনের। (১) যারা কি না ইচ্ছা মতো চলে, যেমন হৃৎপিণ্ড। (২) ঐচ্ছিক পেশি। যাকে আমরা নিজেদের মতো করে চালাতে পারি। ঐচ্ছিক পেশীর সহায়তায় আমরা অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াচাড়া করে বিভিন্ন কাজ করে থাকি। এই পেশীগুলো সাধারণত সঙ্কুচিত বা প্রসারিত হয়। কিন্তু কিছু সময় পেশী স্থায়ীভাবে সঙ্কুচিত হয়ে থাকে প্রসারিত হতে পারে না। একেই বলে পেশীতে টান ধরা।

যারা ক্রনিক কোনো রোগে ভুগছেন বা যাদের চোটআঘাতজনিত সমস্যা আছে তাদের পেশীতে টান লাগা স্বাভাবিক। কিন্তু যাদের এই সমস্যা নেই তাদেরও কিছু কারণে লাগতে পারে পেশীতে টান।

কী কী কারণে পেশীতে টান ধরে?
# শরীরের ক্ষমতা যতটা তার থেকে যদি বেশি শক্তি প্রয়োগ করা হয়, তাহলে পেশীর মধ্যে ল্যাক্টিক অ্যাসিড জমা হয়। যা আমাদের পেশীকে সঙ্কুচিত করে রাখে প্রসারিত হতে দেয় না।

# আমাদের শরীর ৯০ শতাংশই তরলে পূর্ণ। শরীরে তরলের পরিমাণ যখন সঠিক থাকে অঙ্গগুলিও ঠিকমতো কাজ করে। জলের পরিমাণ কম হলেই শরীরের ভারসাম্য নষ্ট হয়। তখনই পেশীর সঙ্কোচন দেখা যায়।

# সুস্থ থাকার জন্য ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো বিভিন্ন মিনারেলস বা খনিজ পদার্থের প্রয়োজন। তেমনই প্রয়োজন বি-৬, বি-১২, বি-সি-র মতো বিভিন্ন ভিটামিনের। শারীরবৃত্তীয় কারণে যদি এই সব ভিটামিন বা মিনারেলের তারতম্য হয় তবে পেশীতে টান লাগতে পারে।

কী উপায়ে এড়ানো যায় এই সমস্যা?
# পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।
# সময়মতো খাবার খান। এক্ষেত্রে ব্যালেন্স ডায়েট মেনে চলুন।
# এক নাগাড়ে কাজ না করে মাঝে মধ্যে সাময়িক বিরতি নিন।
# ভিটামিন-সি সমৃদ্ধ ফল খান।
# গর্ভাবস্থায় অনেক মহিলার খনিজ পদার্থের ঘাটতি দেখা যায়। সেক্ষেত্রে বারবার পেশীতে টান ধরলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা