,

ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট বি.এম রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিন জানান, দুপুরে শহরের টি.এ রোড ও জগত বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ক্ষতিকারক ক্যামিকেল দিয়ে কেক ও বিস্কুট তৈরির অভিযোগে ঢাকা বেকারিকে ৭০ হাজার টাকা, পঁচা খাবার ফ্রীজে রাখায় দায়ে গ্র্যান্ড মোঘল রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পাটের ব্যাগ ব্যবহার না করায় জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জনতা স্টোর থেকে ৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ রাজিব, পাট অধিদফতরের মুখ্য নিয়ন্ত্রক আবুল মনছুর মজুমদার, সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শফিউর রহমান উপস্থিত ছিলেন।B.baria PIc

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা