,

ক্যান্সার থেকে নিজেকে ঝুঁকিমুক্ত রাখতে করনীয়

3স্বাস্থ্য ডেস্ক : যে কোন মানুষের ক্যান্সার হতে পারে। ক্যান্সার হবার জন্য কোনও নির্দিষ্ট কারণ নেই। কিন্তু বয়স বৃদ্ধি পাবার সাথে সাথে ক্যান্সার হবার ঝুঁকি বৃদ্ধি পেতে থাকে। তবে একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনে চললে এই ঝুঁকি কমে যেতে পারে।
ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য এখানে কিছু কৌশল আলোচনা করা হল-
১. বিভিন্ন ধরণের গবেষণায় দেখা যায়, ব্যায়াম আমাদের শরীরকে বিভিন্ন ধরণের ক্যান্সার যেমন- স্তন ও কোলন ক্যান্সার দূর করতে সাহায্য করে।
২. নিজেদের শরীরের ওজন অবশ্যই উচ্চতার সাথে মিলিয়ে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ওজনের ফলে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। প্রস্টেট, অগ্ন্যাশয়, জরায়ু, কোলন ও ডিম্বাশয় ক্যান্সারের অন্যতম কারণ অতিরিক্ত ওজন। তাই ওজনের প্রতি যথেষ্ট নজর দিতে হবে।
৩. একটানা অনেকক্ষণ কোনও কাজ করবেন না। যেমন- বসে থাকা, শুয়ে থাকা এবং অনেকক্ষণ যাবত টিভি দেখা ইত্যাদি।
৪. তামাকজাত পণ্য খাওয়া ত্যাগ করুন।
৫. স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন।
৬. সূর্যের আলোতে বেশি সময় অতিবাহিত করবেন না। এতে সূর্যের আলট্রা-ভায়োলেট রশ্মি আপনার ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে।
৭. অ্যালকোহল পান করা ছেড়ে দিন। এতে ক্যান্সারের ঝুঁকি অত্যাধিক বৃদ্ধি পায়। দিনে সর্বোচ্চ দুই গ্লাসের বেশি অ্যালকোহল আপ্ন করবেন না।–সূত্র: জি নিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা