বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি যুবকের মামলা মার্কিন এয়ারলাইন্সের বিরুদ্ধে

2016_01_20_11_15_27_mTaV0oqlCmsIaxXhePz7T7XoHWaRW7_originalবিমান থেকে জোর করে নামিয়ে দেয়ার ঘটনায় সোমবার এক মার্কিন এয়ারলাইন্সের বিরুদ্ধে ৯০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন এক বাংলাদেশি ও তার তিন বন্ধু। মঙ্গলবার এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

মাসখানেক আগের ঘটনা। আমেরিকান এয়ারলাইন্সের ৪৪৭১৮ ফ্লাইটে করে টরেন্টো থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চার বন্ধু। তাদের তিনজন মুসলিম এবং বাকি একজন শিখ। এছাড়া এদের মধ্যে একজন বাংলাদেশি যুবকও ছিলেন। তারা চারজনই মার্কিন নাগরিক এবং বয়স বিশের কোটায়।

বিমানে শান এবং ফাইমুল আলম পাশাপাশি বসার জায়গা পেয়েছিলেন। কিন্তু তাঁদের বাকি দুই বন্ধু বসেছিলেন বেশ খানিকটা দূরে। তাঁদের পাশে গিয়ে বসার জন্য অন্য দুই যাত্রীর সঙ্গে জায়গা পাল্টাপাল্টি করেন শান এবং ফাইমুল।

তাদের এই আচরণে বিমানের ক্রুদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর এক ক্রু এসে ওই চার জনকে বিমান থেকে ‘শান্তিপূর্ণভাবে’ নেমে যেতে বলেন। সেদিনের অভিজ্ঞতা সম্পর্কে এক যুবক বলেন, ‘আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছিল যেন আমরা কোনো চিহ্ণিত অপরাধী। সব যাত্রীরা আমাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকাচ্ছিল। আর তা দেখে আমরাও ভয় পেয়েছিলাম।’ প্রথমে তারা নামতে চাননি। তখন ক্রুরা জানায়, তারা নেমে না গেলে বিমান ছাড়া হবে না। তখন বাধ্য হয়েই নেমে যান ওই চার যুবক। পরে বিমান কর্তৃপক্ষ তাদের জানান, ‘বিমানচালক তাঁদের ব্যবহারে অস্বস্তি বোধ করায় তাঁদের নামিয়ে দেওয়া হয়েছে।’ যদিও ধারণা করতে অসুবিধা হয় না যে, মুসলিম হওয়ার কারণেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছিল।

এ ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ৯০ লাখ ডলারের ক্ষতিপূরণের আবেদন জানিয়ে মামলা দায়ের করেছেন ওই চার যুবক। ব্রুকলিনের ফেডারেল আদালতে ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান