,

পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

2016_01_20_10_57_21_ASoVPV3fgI8xsFpV307Tc2wYQ1gqbQ_original (1)পাবনা ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস শ্রমিকদের বিরোধের কারণে অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পাবনা বাস মালিক সমিতি।

বুধবার সকাল ৭টা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাস মালিক সমিতির নেতারা জানান, শাহজাদপুরের বাস শ্রমিকদের সাথে পাবনার পাবনা এক্সপ্রেসের এক শ্রমিকের ঝগড়া হয়। এরই জের ধরে শাহজাদপুরে পাবনা এক্সপ্রেসের ওই শ্রমিককে মারধর করে শাহাদপুরের শ্রমিকরা। এরই প্রতিবাদে পাবনার বাস মালিক সমিতি বুধবার সকাল থেকে ঢাকাগামী সকল কোচ বন্ধ করে দিয়েছেন।

জেলা মোটর শ্রমিক সমিতির সভাপতি ফিরোজ খান জানান, আগামী শনিবার পাবনা ও শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিক সমিতির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা