,

চেয়ারম্যান পদ ছেড়ে দেব যদি নেতাকর্মীরা চাই

2015_12_22_17_49_24_XmrQ7TWt8aZVBTcMJFDdvPm6y000e6_originalআগামী এপ্রিল মাসে জাতীয় পার্টির কাউন্সিল। এ কাউন্সিলে নেতা-কর্মীরা চাইলে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার বনানীতে নিজ কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নতুন দায়িত্বপ্রাপ্ত কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের দায়িত্ব অর্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসময় এরশাদ বলেন, ‘নেতাকর্মীরা যাকে চেয়ারম্যান হিসেবে চাইবেন, সেই দায়িত্ব পালন করবেন।’

তিনি আরো বলেন, ‘সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে আমার ছেলের মতো জানতাম। কিন্তু সে সেলফিসের মতো আচরণ করেছে। আমি যখন রংপুরে ছিলাম, আমার স্ত্রীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে। এ কারণেই তাকে মহাসচিব পদ থেকে বাদ দিয়েছি। আমার স্ত্রী রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করতে চেয়েছিলাম। কিন্তু তার বয়স এখন ৭৬ বছর। ৩ বছর পর আগামী নির্বাচনের সময় তার বয়স হবে ৭৯ বছর। সেসময় তিনি চলতে পারবেন কিনা আমি জানি না। আমি নিজেও চলতে পারবো কিনা জানিনা। নির্বাচনের কাজে সারাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়। এসব চিন্তা করেই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করেছি।’

জিএম কাদেরকে সৎ উল্লেখ করে তিনি বলেন, ‘একজন সাবেক কমার্স মিনিস্টার হওয়া সত্ত্বেও উনার সংসার চালাতে প্রতি মাসে আমাকে খরচ দিতে হয়।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ