,

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা : গোলাগুলি, বিস্ফোরণ, নিহত ১৫

111748_Pakistanপাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা শহরে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, গুলির পাশাপাশি বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দও শোনা গেছে হামলার সময়। চারসাদ্দার ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট (ডিএসপি) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তিনজন বন্দুকধারী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে টেলিফোনে সাহায্য চেয়ে এক নারী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যাপক গোলাগুলি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা