,

৫টি সহজ ঘরোয়া উপায়ে অনিয়মিত পিরিয়ড নিয়মিত করে তুলুন

BenefitsofGinger_0পিরিয়ড বা মাসিক নিয়ে মেয়েদের প্রায়ই একটি সমস্যায় পড়তে হয়, তা হল অনিয়মিত মাসিক। গর্ভধারণ ছাড়াও আরও কিছু কারণে এই সমস্যা হতে দেখা যায়। যেমন- অতিরিক্ত ওজন হ্রাস, স্ট্রেস, থাইয়রেড সমস্যা, মানসিক চাপ, ওভারির সমস্যা, অতিরিক্ত ব্যায়াম, হরমোন ভারসাম্যহীনতা ইত্যাদি নানা কারণে মাসিক অনিয়মিত হতে পারে। মাসিক অনিয়মিত হলে দুশ্চিন্তার শেষ থাকে না। হঠাৎ করে আপনার মাসিক অনিয়মিত হওয়া শুরু করলে সেটিকে নিয়মিত করার সহজ কিছু ঘরোয়া উপায় রয়েছে। আসুন উপায়গুলো জেনে নেওয়া যাক।
১। আদা
ঋতুস্রাবের চক্রকে নিয়মিত করতে আদা বেশ কার্যকর। ১ কাপ পানিতে ১/২ চা চামচ আদা কুচি দিয়ে ৫ থেকে ৭ মিনিট সেদ্ধ করে নিন। আপনি চাইলে এতে সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন। তিনবেলা খাওয়ার পর এটি পান করুন। নিয়মিত এক মাস এটি পান করুন।
২। তিল এবং গুড়
তিল আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে সাহায্য করবে। তিলের উপাদান হরমোন উৎপাদন করে থাকে। অল্প পরিমাণের তিল ভেজে গুঁড়ো করে নিন। এর সাথে এক চামচ গুড় মিশিয়ে নিন। এটি প্রতিদিন খালি পেটে এক চা চামচ করে খান। প্রতিদিন গুড় খেলেও আপনার মাসিক নিয়মিত হবে।
৩। আপেল সাইডার ভিনেগার
খাবার খাওয়ার আগে ১-২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে পান করুন। এটি রক্তের ইলসুলিন এবং ব্লাড সুগার কমিয়ে দিয়ে থাকে। যা মাসিক নিয়মিত করে থাকে।
৪। ব্যায়াম
নিদিষ্ট কিছু ব্যায়াম যেমন লাফানো, নাচ ইত্যাদি করলে অনেক সময় মাসিক হয়ে যায়। এর কারণে পেশি বাঁধা পেয়ে থাকে যার কারণে পেশি সংকোচন শুরু করে, শরীরে রক্ত প্রবাহ কমিয়ে দিয়ে থাকে। ঋতুস্রাব শেষ হবার পরে ব্যায়াম করলে পরবর্তী সময়ে সঠিক সময়ে মাসিক হওয়ার সম্ভাবনা থাকে।
৫। টক জাতীয় ফল
টক জাতীয় ফল বিশেষ করে তেঁতুল মাসিক নিয়মিত করতে সাহায্য করে থাকে। চিনি মেশানো পানিতে তেঁতুল এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর এর সাথে লবণ, চিনি এবং জিরা গুঁড়ো মিশিয়ে নিন। এটি দিনে দুই বার পান করুন। এটি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করে দেবে।
আপনি যদি প্রায়ই অনিয়মিত মাসিক সমস্যায় ভুগে থাকেন, তবে বুঝতে হবে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করার সময় হয়ে এসেছেন। খাদ্যতালিকায় শাক সবজি, ফল রাখুন। আনারস অনেক সময় অনিয়মিত মাসিককে নিয়মিত করে দিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা