,

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০শতাংশ বেতন বাড়তে পারে

Ministry-of-Education-21সরেজমিনে তদন্ত করে রাজধানীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতনসহ অন্যান্য ফি বৃদ্ধির প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত অনুসন্ধান কমিটি। এই বৃদ্ধির হার ও কারণ পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয় বেতন-ফি যৌক্তিক হারে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
এ ক্ষেত্রে তা ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আগামী সপ্তাহে এ-সংক্রান্ত নির্দেশনা জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজধানীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্বাভাবিক হারে ভর্তি ফি ও শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ এবং গণমাধ্যমে অযৌক্তিক বেতন বৃদ্ধির খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় রবিবার এ নিয়ে বৈঠক করে।
ওই দিনই বর্ধিত বেতন-ফি আদায় বন্ধের নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়।
একই সঙ্গে এ-সংক্রান্ত তথ্য মাঠপর্যায় থেকে সংগ্রহ এবং নতুন বেতন স্কেলের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করে যৌক্তিক হারে ভর্তি ফি ও বেতন পুনর্র্নিধারণের সিদ্ধান্ত হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি দল রাজধানীর ছয়টি বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করে।
এর মধ্যে রয়েছে ভিকারুননিসা, মতিঝিল আইডিয়াল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ব্যাংক স্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি ও মিরপুরের শহীদ স্মৃতি পুলিশ স্কুল।
অনুসন্ধান কমিটির একজন সদস্য জানান, সরেজমিনে গিয়ে বেতন ও ফি বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে। কোনো কোনো প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে ভর্তি ফির বিষয়টি মানলেও সেশন ফি ও বেতনের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেছে।
যেমন উইলস লিটল ও ভিকারুননিসা ভর্তি ফির ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করলেও মাসিক বেতন ৫০-১০০% বৃদ্ধি করেছে। আবার আইডিয়াল স্কুল কেবল বেতন ১০০ টাকা বাড়িয়েছে।
তিনি জানান, সব প্রতিষ্ঠানই শিক্ষা মন্ত্রণালয়ের বর্ধিত বেতন-ফি আদায় বন্ধের নির্দেশ জারির পর বাড়তি টাকা আদায় স্থগিত করেছে। এ-সংক্রান্ত প্রতিবেদন আজকালের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে মাউশি সূত্রে জানা গেছে।
নতুন পে স্কেলের অজুহাতে এমপিওভুক্ত ও আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বেতনসহ বিভিন্ন ফি বাড়িয়ে দেওয়া প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পরিসংখ্যান অনুসারে নতুন পে স্কেলের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ভাতা খাতে ৪৩.৮১ শতাংশ ব্যয় বেড়েছে।
অথচ কোনো কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়িয়েছে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠান অজুহাত হিসেবে সব শিক্ষকের এমপিও না পাওয়ার কথা বলছে।
বলা হচ্ছে, এমপিওভুক্তদের মতো এমপিও-এর বাইরের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়াতে হলে বেতন-ফি না বাড়িয়ে উপায় নেই। কিন্তু তা যে হারে বেড়েছে তা যৌক্তিক নয়।
ওই কর্মকর্তা জানান, এ জন্য শিক্ষা মন্ত্রণালয় গত বছরের তুলনায় বেতন-ফি ১৫-২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী দেশে ফিরলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। বুধবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত তার ঢাকার বাইরে কর্মসূচি রয়েছে। এরপর নতুন নির্দেশনা জারি হতে পারে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা