,

বাংলাদেশের কাছে সব পাকিস্তানির ক্ষমা চাওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের কাছে সব পাকিস্তানির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের লেখিকা ও গবেষক রীমা আব্বাসি। তিনি বলেন, একাত্তর সালে যা হয়েছে পাকিস্তানের তা স্বীকার করে নেয়া উচিত। কেননা, অতীতকে পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে এবং এ অঞ্চলের সব প্রতিবেশির সঙ্গে গতিশীল সম্পর্ক স্থাপন করতে হবে।

reema-abbasi-lrg20160119174510পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এপিজে কলকাতা লিটারি ফেস্টিভ্যালে অংশ নিতে এসে এ মন্তব্য করেন রীমা। ফেস্টিভ্যালে তার লেখা পাকিস্তানের হিন্দু মন্দিরের ইতিহাস নিয়ে একটি বইয়েরও মোড়ক উন্মোচন হয়েছে।

‘ক্রশিং দ্য লাইন’ শীর্ষক এক আলোচনায় রীমা দ্বিধাহীনভাবে বলেছেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি প্রত্যেক পাকিস্তানির উচিত বাংলাদেশিদের কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, যেটা চিরদিনের জন্য তৈরি হয়ে গেছে তাকে অস্বীকার করি কী করে? একাত্তরের যুদ্ধটাই পাকিস্তানের পক্ষে বড় ভুল সিদ্ধান্ত ছিল।

তিনি আরও বলেন, দুঃখের বিষয় হলো, আজকের প্রজন্মকে যা শেখানো হয় তাই তারা বিশ্বাস করে। রাষ্ট্র যা বোঝাতে চায় তার বেশি গভীরে তারা যেতে চায় না। ইতিহাস সম্পর্কে আজকের প্রজন্ম প্রকৃতই অজ্ঞ।

লেখিকা রীমা মনে করেন, আমাদের অতীতের ভুলকে স্বীকার করে নিয়ে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে হবে। তার বই সম্পর্কে রিমা বলেছেন, হিন্দু মন্দিরের উপাসনা নিয়ে তিনি আলোচনা করেননি বরং মন্দিরগুলির ঐতিহ্য ও ইতিহাস নিয়েই তিনি গবেষণা করেছেন এবং তা লিপিবদ্ধ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা