,

হত্যাযজ্ঞে মেতেছে আইএস ও ইরাকি নিরাপত্তা বাহিনী

i_99224আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে হত্যা, অপহরণ ও নির্যাতনের ঘটনা ব্যাপক হারে ঘটছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। আর এ জন্য ইসলামিক স্টেটের (আইএস) পাশাপাশি দায়ী করা হচ্ছে ইরাকি নিরাপত্তা বাহিনীসহ মিলিশিয়া ও কুর্দি পেশমার্গারদেরও।

মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের বরাত দিয়ে খবরে বলা হয়, শুধু গত বছর মে থেকে অক্টোবর্- এই ছয় মাসে অন্তত চার হাজার বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও অনেক বেশি।

জাতিসংঘের প্রতিবেদনে এসব হত্যা ও নির্যাতনের জন্য আইএসকে দায়ী করে বলা হয়, এগুলো চালানো হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে।

ডাক্তার থেকে শুরু করে আইনজীবী, সাংবাদিক থেকে ধর্মীয় নেতা – যাদেরই বিরোধী বলে মনে করছে, তাদেরই টার্গেট করছে আইএস। তাদের হত্যা করছে অত্যন্ত নিষ্ঠুর উপায়ে- গলা কেটে, উঁচু ভবন থেকে ছুড়ে ফেলে, এমনকি আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে।

জাতিসংঘ বলছে, এ ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতন যুদ্ধাপরাধের সমান হতে পারে। বিশেষ করে যেখানে একটি জাতিগোষ্ঠীকে হামলার লক্ষ্য করা হয়েছে। কোথাও কোথাও গণহত্যাও চালানো হয়েছে।

জাতিসংঘ বলছে, শুধু মসুল শহর থেকেই আইএস ৯০০ শিশুকে অপহরণ করে নিয়ে গেছে ধর্মীয় শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের জন্য।

জাতিসংঘ এও বলছে, যেসব এলাকায় আইএসকে হটিয়ে ইরাকি নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, সেখানেও এ ধরনের হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। যারাই আইএসের সমর্থক বলে সন্দেহ করা হয়, তাদের অপহরণ করে হত্যা করা হচ্ছে।

হত্যা ও নির্যাতন চালাচ্ছে মিলিশিয়া ও কুর্দি পেশমার্গারাও।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার জায়েদ রাদ আল হুসাইন বলছেন, এই রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে ইরাকি শরণার্থীরা কি ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে পালিয়ে ইউরোপে আসার চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা