,

ফৌজদারি অপরাধের কাজ করেছেন রাব্বী : আইজিপি

1453217667নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ফৌজদারি অপরাধের মত কাজ করেছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। একই সঙ্গে তিনি বলেন, রাব্বীকে লাঞ্ছিত করার ঘটনায় হাইকোর্টের নির্দেশনাই মেনে নেবে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সাভারের আমিনবাজারে কমিউনিটি পুলিশের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, রাব্বী নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে জানা গেছে, রাব্বী সাহেব জেনেভা চেকপোস্ট অতিক্রম করার সময় তার দেহ তল্লাশিতে বাধা দিয়েছেন। যেটি ফৌজদারি অপরাধের শামিল।
তিনি আরও বলেন, রাব্বী পুলিশকে সহযোগিতা না করে উল্টো অন্যদের ফোন দিয়ে জানাতে থাকেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে এসআই মাসুদ তাকে ২ ঘণ্টা আটকে রাখেন। যা ওই পুলিশ কর্মকর্তার ভুল ছিল। তা না করে রাব্বীকে থানায় নিয়ে গিয়ে পরিচয় নিশ্চিতের কাজটি করা যেত।
শহীদুল হক বলেন, আমরা সব সময় আইন প্রয়োগ করি না। আমি বলেছি নিরপেক্ষ তদন্ত করতে। তদন্তে যেন ওই পুলিশ কর্মকর্তা হস্তক্ষেপ করতে না পারে সেজন্যও তাকে আমি ওই থানায় থাকতে দেই নাই।
আইজিপি বলেন, এখন বিষয়টি আদালতের কাছে গেছে। আদালত সবার উপরে। মহামান্য আদালতের রিটের ভিত্তিতে প্রদত্ত নির্দেশ অনুযায়ী ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তিনি বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে পুলিশের মনোবল ও মান-ইজ্জত নষ্ট না করার জন্য মিডিয়ার প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে