,

আমার সিদ্ধান্ত সংসদীয় দল মেনে নিয়েছে : এরশাদ

hm_ershad_file_pic_2032নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘পার্টির কো-চেয়ারম্যান ও মহাসচিবের বিষয়ে আমার সিদ্ধান্ত জাতীয় পার্টির সংসদীয় দল মেনে নিয়েছে।’

তিনি বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তে অটল আছি। মরার আগ পর্যন্ত অটল থাকব।’

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শেষে এরশাদ এ সব কথা বলেন।

জাতীয় সংসদের আসন্ন অধিবেশন উপলক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদীয় দলের বৈঠকে হাজির হন পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। এছাড়া নবনিযুক্ত মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ ৪০জন সংসদ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে এরশাদের নেয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময় সংসদের গেটে সাংবাদিকদের এরশাদ বলেন, ‘আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না।’

উল্লেখ্য, বৈঠকের দুই ঘণ্টা আগে দুপুরে এরশাদ সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বাদ দিয়ে রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব নিয়োগ দেন। এরআগে রোববার নিজের ছোট ভাই ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা দেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে