,

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাসে ফিরছেন আজ

university-teacher (1)দেশের ৩৭টি পাবলিক বিশ্বাবিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষক নেতারা সাধারণ সভা করে এ সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল সভার এই সিদ্ধান্তের কথা জানান।
মাকসুদ কামাল বলেন, তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়নি। আন্দোলনেরই একটি অংশ হিসেবে চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি ফেডারেশনের পর্যালোচনা সভা হবে। সেখানে অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
নতুন বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে ফেডারেশনের ডাকে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল সোমবার বিকেলে শিক্ষক নেতারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলনরত ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে আজ ফেডারেশনের সভা অনুষ্ঠিত হয়।
মাকসুদ কামাল সাংবাদিক সম্মেলনে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের প্রতি আমরা আস্থাশীল। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান মর্যাদা রক্ষার আন্দোলনকে স্থগিত করেছি। প্রত্যাহার করে নিইনি।’ তিনি বলেন, কোনো কোনো আমলার কূট কৌশলের কারণে এই দাবি দাওয়া আদায়ে বিলম্ব হলে অথবা খণ্ডিতভাবে মেনে নেওয়া হলে শিক্ষক সমিতি ফেডারেশন তা মেনে নেবে না। শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করেই দাবি দাওয়াগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে