‘অন্তরঙ্গ ছবি’ প্রকাশ করে নিজেকে সাকিবের প্রাক্তন প্রেমিকা দাবী এক মডেলের !
বিনোদন প্রতিবেদক : সেলিব্রেটি হবার ভোগান্তিও কম নয় আসলে। আপাতদৃষ্টিতে অনেকের মনে হয় সেলিব্রেটিরা অনেক সুখি হয়তো! কিন্তু সেলিব্রেটিদের ঘাড়ে চেপে কিছু মানুষের ‘ সেলিব্রেটি হবার অপচেষ্টায় অনেক সেলিব্রেটিদের বিড়ম্বনায় পড়তে দেখেছি আমরা। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট একটি দারুণ জনপ্রিয় ক্ষেত্র। আর সেই অঙ্গনে কোটি মানুষের পছন্দের তালিকায় যারা সবার উপরে তাদের প্রসঙ্গে প্রায় সবারই থাকে তুমুল আগ্রহ। আমার পছন্দের সেলিব্রেটি আমার পছন্দের খেলোয়ার কি করলো এমন কৌতুহল সারক্ষনই । হয়তো এটাই স্বাভাবিক সেলিব্রেটিদের নিয়ে মানুষ দুকথা বেশিই বলে ।বাংলাদেশের ক্রিকেট তারকা ‘ব্লাক টাইগার রুবেল’ কিছুদিন আগেই শিকার হয়েছিলেন এমন বিড়ম্বনার। জেল জরিমানা থেকে শুরু করে কতনা হৈ চৈ । তবে আপাতত কয়েকদফা বিপদসংকুল মুহূর্ত থেকে রুবেল কিছুটা হাফ ছেড়েই বেঁচেছেন । বর্তমানে তাকে তুমুল আলোচনা আর সমালোচনার মুখে ফেলে দেয়া সেই ‘ অভিমানী নায়িকা ‘ এখন হয়তো নিজের ভুল বুঝতে পেরেই হয়ত অন্য জীবনে।
সেলিব্রেটিদের টার্গেট করে নিজেকে আলোচিত করার এমন পন্থা বিশ্বজুড়েই। মিডিয়া জগতে এই বিষয়টা স্ট্যান্ডবাজি নামে বেশ পরিচিত । এবার বুঝি সেরকমেরই এক বিড়ম্বনার মুখে বিশ্বের সেরা অলরাউন্ডার কোটি মানুষের পছন্দের সাকিব আল হাসান।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন নারীর সঙ্গে সাকিব আল হাসানের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি নিয়ে চলছে আলোচনার ঝড়।
তবে মিথিলা নামের ঐ তরুনী অনুরোধ করেছেন, এই বক্তব্যকে কেন্দ্র করে যেনো কোনো ইস্যু তৈরি করা না হয় ।ছবিটি নিয়ে সাকিব ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। সবার মনেই জিজ্ঞাসা, কে এই নারী? বা ঘটনাটা কি?
যদিও ছবিটি নিয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান মন্তব্য করেননি। কিন্তু ছবিতে সাকিবের সঙ্গে থাকা তরুনী তানজিয়া জামান মিথিলা দাবী করলেন সেটা তারই ছবি । ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে স্ট্যাটাসের মাধ্যমে এই দাবি করেন তিনি।
পোস্টে মিথিলা লেখেন, ‘হ্যাঁ, এটা আমি। তবে বিষয়টি হলো, প্রাক্তন এবং এটি নিয়ে আমি অনুতপ্ত নই…। এছাড়াও নিজেকে একজন সফল হিসবে উল্লেখ করে এই তরুনী জানান, নিজের কর্মদক্ষতা আর মেধা দিয়েই তিনি জীবনে সফল হয়েছেন। কোন সেলিব্রেটিকে বিয়ে করে নিজের পরিচয় বাড়াতে অথবা সেই সেলিব্রেটির পরিচয়ে নিজেকে পরিচিত করার ইচ্ছাও তার ছিলোনা ’।
তবে তার বক্তব্যের পুরোটাই সাকিবের স্ত্রী শিশিরকেই কটাক্ষ করে লিখা । শিশিরের প্রতি তার এমন প্রতিহিংসার কোন কারন অবশ্য উল্লেখ করেননি তিনি ।
স্বভাবতই এই ছবি ও সম্পর্কের সত্যতা মানতে নারায সাকিব ভক্তরা । কমেন্ট বক্সেই মিললো তার প্রমান । ভক্তদের অনেকেই রীতিমত ধুয়ে দিয়েছেন ঐ তরুনীকে ।
ফেসবুকে দেয়া তরুনীর পরিচয়ের সুত্রে দেখা গেছে তার বাড়ি খুলনাতেই। আর তাই অনেকেই কমেন্ট বক্সে ‘নতুন হ্যাপী’ বলে আখ্যাও দিয়েছেন এই তরুনীকে ।
অনেকেই এই আশংকাও প্রকাশ করেছেন স্রেফ সস্তা জনপ্রিয়তা পেতেই আর নিজেকে আলোচিত করার দুরভিসন্ধি নিয়েই এই তরুনী ফটোশপের নিখুত কারসাজিতে ছবিগুলো বানিয়েছেন।
ছবির সাথে নিজের পোস্টে সাকিবের স্ত্রী শিশিরের উদ্দেশে মিথিলা লিখেছেন, ‘আমার নিজের পরিচিতির জন্য জামাইয়ের প্রয়োজন নেই। যেটা কিনা আপনি।’
মিথিলা তার স্ট্যাটাসে সাকিবের স্ত্রী উম্মে শিশির আল হাসানের উপর ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি শিশির প্রসঙ্গে লেখেন, ‘আপনি সাকিব আল হাসানের স্ত্রী তাই আপনাকে মানুষ চেনে। এ ছাড়া আপনি কিছুই না। আপনি একজন সেলিব্রেটির স্ত্রী ছাড়া নিজের পরিচয় তৈরি করতে পারেননি।’ –

তবে ফেসবুকে ছবি প্রকাশ করলেও পোস্টে তিনি এ বিষয়ে ‘ইস্যু’ না বানাতে ও ‘নিউজ’ না করতে সাংবাদিকদের উদ্দেশে লিখেছেন। তার প্রোফাইল অনুযায়ী, তার জন্ম মাগুরায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে পড়ছেন তিনি। তবে তার প্রোফাইল ঘেটে দেখা যায় বেশ কিছু চায়না মোবাইলের মডেল হিসেবে ইতমধ্যেই কাজ করেছেন ঐ তরুনী । আমরা চেষ্টায় আছি সাকিবের প্রেমিকা দাবী করা ঐ তরুনীর দাবী কতটুকু গ্রহনযোগ্য অথবা কতটুকু সত্যতা আছে তার অনুসন্ধানে।
মিথিলা নামের ঐ তরুনীর স্টাটাসে পাঠকের কিছু মন্তব্য



সময়ের কণ্ঠস্বর












