,

১৫ দিন পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন আবারও শুরু

fartilizer asugongনিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ দিন বন্ধ থাকার পর আবারও আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে।আজ মঙ্গলবার সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে।কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে  ব্যাহত হয়েছে। চলতি অর্থ বছরে কারখানার আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছিল বিসিআইসি। তবে বারবার কারখানার উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কারখানার মহা-ব্যবস্থাপক ওমর খৈয়াম জানান, গত ৪ই জানুয়ারি কারখানার এসএনসি বয়লারে ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।এর পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে। এ নিয়ে কারখানার বিভিন্ন ত্রুটির কারণে গত এক মাসে পাঁচ থেকে ছয় বার উৎপাদন বন্ধ হয়ে যায়।তিনি আরো জানান, কারখানায় অতিরিক্ত সার মজুদ থাকায় কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও সার সংকট দেখা যায়নি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা