,

৬ ডাকাতের ফাঁসি নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : বাগেরহাটে কোস্টগার্ডের তিন সদস্য হত্যা মামলায় ৬ ডাকাতেরresize44743 ফাঁসি ও ৭ জনের যাবজ্জীবন নিয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার মৃত্যুদণ্ডনিশ্চিতকরণ, জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানি শেষে চাঞ্চল্যকর এ মামলায় বিচারপতি নিজামুল হক সবাইকে খালাস এবং বিচারপতি এম ফারুক (মো. ফারুক) সবাইকে যাবজ্জীবন দণ্ড দেন।

নিয়ম অনুসারে বিষয়টি নিষ্পত্তির জন্য এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। প্রধান বিচারপতি নিষ্পত্তির জন্য একজন বিচারপতির বেঞ্চ (একক বেঞ্চ) গঠন করে দেবেন।

উল্লেখ্য, গত ২০০৬ সালের ডিসেম্বরে বাগেরহাটের পশুর নদীতে অভিযান চলাকালে ডাকাতদের একটি ট্রলারে র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা উঠে পড়লে সেখানে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা কোস্টগার্ড সদস্য এমএইচ কবির, এমএ ইসলাম ও র‌্যাব সদস্য পিসি কাঞ্চনকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরদিন পশুর নদী থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের নয় বছর পর ছয় ডাকাতের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বাগেরহাটের একটি আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা