,

না.গঞ্জে ৫ খুন : নাজমা ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার নাজমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে নাজমাকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার মধ্যরাতে শরীয়তপুরের দামুরদা এলাকা থেকে নাজমাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত গত শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার একটি বাসা থেকে একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন তাসলিমা বেগম (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)।news_img

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা