,

পঁচিশ বছরের মধ্যে চীনে সবচেয়ে কম প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : পঁচিশ বছরের মধ্যে চীনে ২০১৫ সালে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের গতবছরের প্রবৃদ্ধির হার ৬.৯ পার্সেন্ট।

এর আগের বছর এই হার ছিল ৭.৩ শতাংশ। চতুর্থ কোয়ার্টার শেষে তা ৬.৮ পয়েন্টে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও এই হার আগে থেকেই ধারণা করা হচ্ছিল বলে, এশিয়ার পুঁজি বাজারে তা খুব একটা প্রভাব ফেলেনি।

তবে অর্থনীতির এই ধীরগতি দেশের অর্থনীতির উন্নয়নে আরো সহায়তামূলক কর্মসূচী নেয়ার জন্য বেইজিং এর উপর চাপ তৈরি করছে। চীনের অর্থনীতির ওঠা নামা সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলে।

তবে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলছেন, অর্থনীতির এই হার গ্রহণ করা যেতে পারে, যতক্ষণ দেশে নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে।

তবে অনেকের ধারণা, সরকারি তথ্যের তুলনায় চীনের সত্যিকারের প্রবৃদ্ধি আরো কম। যদিও তথ্যে কোন কারচুপি করার কথা নাকচ করে দিয়েছে চীনের কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি বাংলা160119032514_china_growth_rate_economy_640x360_getty_nocredit

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা