,

সাপের সাথে সেলফি, অতঃপর…

13ডেস্ক রিপোর্ট : কোথাও বেড়াতে যাচ্ছেন? কোথাও কোনও কাজে যাচ্ছেন? সকালের নাস্তায় কি ছিল? দুপুরের খাবারে কি আছে? সব কিছুই যেন সামাজিক মাধ্যমে জানাতে হবে। এক একটি স্ট্যাটাসের সাথে যেন সেলফি না দিলে চলেই না। এরকম মানুষের এখন অভাব নেই।
কিন্তু সেলফি এখন আনন্দের সাথে সাথে ক্রমশ ভয়ানকও হয়ে উঠছে। একটু অন্যরকম করতে যেয়ে অনেকে এই সেলফি তুলতে যেয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে। বিভিন্ন খবরের শিরোনামে দেখা যায়, ‘সমুদ্রে সেলফি তুলতে যেয়ে তরুণীর মৃত্যু’, ‘পানিতে ডুবে যাচ্ছে বন্ধু, তাকে না বাঁচিয়ে তোলা হচ্ছে ছবি’ ইত্যাদি।
ওয়াশিংটন পোস্টের একটি সমীক্ষা অনুযায়ী, ২০১৫ সালে সেলফি তুলতে যেয়ে ২৭ জন মানুষ মারা গেছে। এদের মধ্যে অর্ধেক মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নাগরিক। ট্রেনের সামনে সেলফি, নৌকায় বনভোজনের সেলফি, পাহাড়ে উঠার সেলফি ইত্যাদিতে যেয়ে প্রাণহানির ঘটনা ঘটে।
গত বছরের সেপ্টেম্বরে জাপানের একজন পর্যটক ভারতে তাজমহলে সেলফি তুলতে যেয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। ফলে তার মাথায় মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়।
আবার, দুই সপ্তাহ আগে ভারতে সেলফি তুলতে যেয়ে দুইজন পানিতে ডুবে যায়। এরপর থেকে ভারতের মুম্বাইতে ১৫টি স্থানে ‘নো সেলফি জোন’ হিসেবে সতর্কতা জারি করা হয়। সেখানে এখন সেলফি তোলা নিষেধ।
এখন আবার নেটে ছবিতে দেয়া সাপের সাথে সেলফি ভাইরাল হয়ে উঠেছে। অভিনব সেলফি তুলতে যেয়ে মানুষ এতো বেশি চিন্তিত যে তাদের নিজেদের জীবনের চিন্তা নেই। বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, খুব শীঘ্রই সেলফি তলার ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা আসতে পারে।–সূত্র: ইন্ডিয়া টাইম্‌স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে