,

কালই সিরিজ জয়ের আশা সৌম্য সরকারের

2016_01_19_14_51_29_lTanbQE3SYZMMTKmuZQj5zVCtSgj1i_originalস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য পরীক্ষা নিরীক্ষার এক সিরিজ। এরই মধ্যে চার ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটি জিতে (২-০) তে এগিয়েও গেছে স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে বুধবার তৃতীয় ম্যাচেই সিরিজ জয়ের আশা করছেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার সৌম্য সরকার।

তৃতীয় টি২০ ম্যাচের আগে বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মুশফিকুর রহিম, আল-আমিন হোসেন এবং মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী ও মোহাম্মদ শহীদের মতো নতুন তিন মুখকে। যাদের এখনো টি২০-তে অভিষেক হয়নি। তারপরও ১৪ সদস্যের দলে ডাক পাওয়া এই নতুন ক্রিকেটারদের ওপর দারুণ আস্থা আছে সৌম্য সরকারের। দলে একাধিক পরিবর্তন হলেও তৃতীয় ম্যাচে তার কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচটি শুরু হবে বুধবার বিকেল ৩টায়। এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে বাংলাদেশ দলের অনুশীলন। পরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সৌম্য সরকার। সৌম্য বলেন, ‘সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটারের পরিবর্তে দলে এসেছেন কিছু তরুণ খেলোয়াড়। তাই নতুন খেলোয়াড় যারা সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্বটা এখন ভালো খেলা। তবে দলে আসা নতুনদের ওপর আমার দারুণ আস্থা আছে। নতুনদের সঙ্গে পুরানোর যদি ভালোভাবে পারফরম্যান্স করে তাহলে তৃতীয় ম্যাচে সিরিজ জিততে আমাদের কোনো অসুবিধা হবে না।’

আন্তর্জাতিক ক্রিকেট গত বছরটা বাংলাদেশ দলের দুর্দান্ত কেটেছে। বিশ্বকাপ এবং ঘরের মাঠে বড় বড় দলগুলোর বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে জয়ও পেয়েছে। তারপর থেকে জয়ের ধারায় আছে বাংলাদেশ। যদিও গত বছরের নভেম্বেরে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি২০ হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য চার ম্যাচের টি২০ সিরিজে টইগাররা (২-০) তে এগিয়ে আছে। তৃতীয় টি২০ ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিবে স্বাগতিকরা।

এ প্রসঙ্গে সৌম্য বলেন, ‘অবশ্যই সব সময় আমরা যেমন জেতার জন্যে খেলতে নামি। কালকেও (বুধবার) অবশ্যই জেতার জন্যেই নামব। সিরিজ জেতার জন্যে নামব সেরকম কিছু না। সবাই নিজের খেলাটা খেললে এবং একই সঙ্গে সবাই ভালো ক্রিকেট খেললে আমরা অবশ্যই তৃতীয় ম্যাচেও জিতব।’

যদিও আগের দিন প্রতিপক্ষের কোচ ডেভ হোয়াটমোর বাংলাদেশ দলের প্রতি চ্যালেঞ্জ ছূঁড়ে দিয়েছিলেন। কারণ অতিথি দলের কোচের দাবি ছিল মুশফিক ও মুস্তাফিজের মতো খেলোয়াড় স্কোয়াডে না থাকায় জিম্বাবুয়ের জন্য এই ভালো একটি সুযোগ।

তবে জিম্বাবুয়ে দলের কোচের এই যুক্তি মানতে নারাজ সৌম্য। তিনি, ‘দলে যারা নতুন করে এসেছে তারা আমাদের ঘরোয়া ক্রিকেট লিগে ভালো খেলেই জাতীয় দলের এসেছে। তাই দলের অভিজ্ঞ খেলোয়াড় না থাকলেও আমাদের কিন্তু রিদম নষ্ট হবে না। যারা নতুন আসছে তারা দলের হয়ে ভালো করার চেষ্টা করবে। তার থেকেও বড় বিষয় ওদের (মুশফিকও মুস্তাফিজ) জায়গা পূরণ করার চেষ্টা করবে।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর