,

৫০ টপলেস নারীর পিকনিক, অতঃপর…

111439_152এক দল নারীবন্ধু মিলে সিদ্ধান্ত নেন তারা একটি পিকনিক করবেন। কিন্তু শরীরের ওপরের অংশে কিছুই পরা থাকবে না। অর্থাৎ টপলেস। আর এমনটা করার কারণ ছিল পুরুষশাসিত সমাজকে চ্যালেঞ্জ করা। প্রায় ৫০ জন নারী টপলেস অবস্থায় পিকনিক শুরু করেন। তাদের সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় নি। ফেসবুক ইভেন্টের পেজে খোলামেলা, আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে মুহূর্তে। অনলাইন মেট্রোর প্রতিবেদনে উঠে এসেছে বিচিত্র এই আয়োজনের ঘটনা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। টপলেস এই পিকনিক আয়োজনের নাম রাখা হয় ‘ফ্রি দ্য নিপল’। আয়োজন করেন জো বাকলি লেনক্স (২২) আর অ্যামান্ডা হ্যাওয়ার্থ (২১) নামের দুই নারী। ‘ফ্রি দ্য নিপল’ মূলত সাম্যতার দাবিতে ‘টপলেস’ হয়ে নারীদের একটি প্রতিবাদ আন্দোলন যেটা শুরু করেছিলেন সমাজকর্মী ও চলচিত্র নির্মাতা লিনা এসকো। অ্যামান্ডাদের আয়োজন ছিল ওই একই ধারণাপ্রসূত। তাদের এ আয়োজনে প্রায় ৫০ জন নারী উপস্থিত হন।

আর সবাই তাদের শরীরের ওপরের অংশ থেকে কাপড় খুলে ফেলেন। ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে অ্যামান্ডা বলেন, ‘আমরা বন্ধুরা মিয়ে আলোচনা করছিলাম কিভাবে আমরা ‘ফ্রি দ্য নিপল’ নিয়ে কাজ করতে পারি। তখনই পিকনিক আয়োজনের আইডিয়াটা আসে। যেখানে বন্ধুরা আসবে এবং তাদের জামা খুলে ফেলবে। দারুণ একটা সময় কাটাবে।’ কিন্তু তেমনটা হয়ে ওঠেনি। ফেসবুকে তারা এই ইভেন্টটি তৈরি করেছিলেন। আর এটা ছিল পাবলিক। ফলে এ আয়োজন এতো বেশি মনোযোগ কেড়েছে যে অনেকে অ্যামান্ডাদের ফেসবুক ইভেন্ট পেজে আপত্তিকর ছবি পোস্ট করা শুরু করে। শুধু পুরুষ নয়, অনেক নারীও এই আয়োজনে অসম্ভব বিরক্ত হয়েছেন।

এক নারী লিখেছেন, এটা খুবই দুঃখজনক যে নারীরা মনোযোগ আকর্ষণ করার জন্য এ ধরনের কাজ করা প্রয়োজন বলে মনে করেন। তিনি আরও বলেন, যদি সমতা চান তাহলে হয়তো এমন শিশুতোষ মনোযোগ আকর্ষণ কাজকর্ম বন্ধ করা উচিত। ওই নারী এতটাই ক্ষেপে গেছেন যে লিখেছেন, আপনারা টপলেস হয়ে শুধু পর্নোগ্রাফির প্রচারণা ছাড়া আর কিছুই করছেন না। আরেক নারী লিখেছেন, এটা নারীজাতির জন্য লজ্জাজনক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে