,

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০

111591_Palistan-1পাকিস্তানে একটি চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জন। আজ এ ঘটনা ঘটে পেশোয়ারের কারখানো মার্কেট এলাকায়। অনলাইন ডন এ খবর দিয়ে বলেছে, নিহতদের বেশির ভাগই খাইবার খাসাদার ফোর্সের সদস্য। খাসাদা ফোর্সের একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রয়েছেন অ্যাসিসট্যান্ট লাইন অফিসার নওয়াবশাহ ও ট্রাইবাল ইউনিয়ন অব জার্নালিস্টস-এর সভাপতি মেহমুব শাহ। খাইবার এজেন্সির রাজনৈতিক এজেন্ট শাহাব আলী শাহ বলেছেন, দৃশ্যত এটা একটি আত্মঘাতী হামলা।

তবে হামলার প্রকৃত উদ্দেশ্য কি তা জানা যায় নি। প্রত্যক্ষদর্শীরা এ হামলাকে আত্মঘাতী বলে উল্লেখ করেছেন। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলের পাশে থামিয়ে রাখা গাড়িগুলোতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলছে। মানুষজন ভয়ে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছে। এ ঘটনার পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলি। হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করে নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে