,

খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তির শপথ

2016_01_19_13_33_36_KuObhPRtTWKOWXcPYr7vQi37yysgBL_originalনিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে পৌঁছান। খালেদা জিয়ার আগমন ঘিরে আগে থেকেই দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সমাধি প্রাঙ্গণে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১২টার দিকে খালেদা জিয়া সমাধি প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে।’

তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় কাজ হলো, গণতন্ত্র ফিরিয়ে আনা। মানুষের ভোটের অধিকার, বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী ক্ষণজন্মা মহারাষ্ট্রনায়ক। তিনি অল্প সময়ের মধ্যে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ করেছেন। তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন।’

জিয়াউর রহমানের সমাধি সরানোর ব্যাপারে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘এটাকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না। এটা সরকারের বিভিন্ন চালের একটি চাল। তারা এসব বক্তব্য দিয়ে জনগণের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে। এটা ওঠানো যাবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ধর্মীয় বা রাজনৈতিক নেতার কবর ওঠানোর নজির নেই। আমরা আশা করব, সরকার এসব কাজ থেকে বিরত থাকবে। সর্বদলীয় কনফারেন্স করে কীভাবে দেশের সঙ্কট দূর করা যায়, সুষ্ঠু নির্বাচন করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেবে।’

জাতীয় পার্টির খণ্ডিত পরিস্থিতি নিয়ে নোমান বলেন, ‘তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে হয়তো ঝামেলা হয়েছে, এটা আবার মীমাংসা হয়ে যাবে।’

তবে এসব ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বক্তব্য দেননি। তিনি পরে জানানোর কথা বলেছেন।

সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে