,

অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

Katrina-Kaif-Lovely-Smileবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের ব্যাপারে সালমান খানকে নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর বের হয়েছে। খবরে বলা হয়েছে, সালমান খানের সঙ্গে পরামর্শ করেই ব্রেকআপ করেছেন ক্যাটরিনা। ব্রেকআপের আগে সালমান খানের সঙ্গে দেখাও করেছেন এ ধুম থ্রি কন্যা।

রণবীর কপুরের সঙ্গে তার বিচ্ছেদের জল্পনা তৈরি হওয়ার পর থেকে একবারের জন্যও মুখ খোলেননি ক্যাট।

সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের বিষয়ে এবার মুখ খুললেন ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনা কাইফ তার মুখপাত্রের মাধ্যমে জানিয়েছেন, ‘সুলতান’এর পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনের পার্টিতে গিয়ে সালমানের সঙ্গে তার দেখা হয়েছিল। উপস্থিত ছিল ‘সুলতান’এর পুরো দলই। আলি আব্বাসের ভাল বন্ধু হওয়ায় ক্যাটরিনাও নিমন্ত্রিত ছিলেন। কাজেই সালমানের সঙ্গে ‘গোপন’ আলোচনার কোনও রকম জায়গাই তৈরি হয়নি। মিথ্যে খবর না ছড়াতেও অনুরোধ করেছেন নায়িকা।

উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যমের খবর-রণবীরের সঙ্গে ছাড়াছাড়ির পর মধ্যরাতে সালমান খানের সঙ্গে দেখা করেছেন সাবেক গার্লফ্রেন্ড ক্যাটরিনা। এসময় নাকি সালমানের নতুন সিনেমা সুলতানের পরিচালক আলী আব্বাসও ছিলেন।

জানা গেছে, সুলতান সিনেমার শিল্পীদের নিয়ে একটি পার্টির আয়োজন করেন পরিচালক। ভাইজান (সালমান) সেই পার্টিতে থাকবেন যেনে পার্টিতে থাকার বিষয়ে সম্মতি দেন ক্যাট।

ওই পার্টিতে ক্যাটরিনা এবং সালমান প্রায় এক ঘণ্টা কথা বলেন। এ সময় তারা কী নিয়ে কথা বলেছেন তা জানা যায়নি।

এদিকে রণবীর এবং ক্যাটরিনার মাঝে বিচ্ছেদের আগে সালমান খানকে নাকি জানিয়েছেন ক্যাটরিনা কাইফ-এমন খবরও বিটাউনে প্রচারিত হয়েছে। এ বিষয়ে সালমানের সঙ্গে দেখাও করেছেন ধুম থ্রির এ নায়িকা। চ্যাটিংয়েও সালমানের সঙ্গে কথা হয় ক্যাটের। সালমান এবং ক্যাটরিনার সঙ্গে দেখা হওয়ায় ক্যাটরিনা এবং রণবীর অভিনীত নতুন সিনেমার শুটিংও বন্ধ করে দেন রণবীর।

প্রসঙ্গত, সালমানের সঞ্চালনায় ‘বিগ বস্‌ ৯’এর ফিনালেতে আসবেন ক্যাটরিনা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা