,

বাংলাদেশের পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন পাকিস্তান

ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : বাংলাদেশের পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির সংসদেও এ বিষয়ে আলোচনা হয়েছে।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিতে রাজি করানোর জন্য তারা চেষ্টা করছেন।

সোমবার পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশনে একজন সংসদ সদস্য, মুনাজা হাসান প্রশ্ন করেন, বাংলাদেশের পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তে পাকিস্তানের পাট কারখানাগুলো যে ক্ষতির মুখোমুখি হবে, সেটি সরকারের জানা আছে কিনা। আর সেটি জানা থাকলে, সেই সমস্যা মোকাবেলায় পাকিস্তানের সরকার কি পদক্ষেপ নিচ্ছে?

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ইঞ্জিনিয়ার খুররম দস্তগীর খান জবাবে সংসদে জানান, পাকিস্তানের পাট মিলগুলোর কাচা পাটের সবচেয়ে বেশি সরবরাহ আসে বাংলাদেশ থেকে। ফলে বাংলাদেশের এই সিদ্ধান্তে পাকিস্তানের এসব মিল কাঁচামাল সংকটে পড়বে।

এই নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বলে তিনি জানান।

মি. খানের দাবি, তাদের এই চেষ্টায় ৭ই জানুয়ারি নিষেধাজ্ঞাটি সাময়িকভাবে শিথিল করা হয়।

ফলে আগে যারা লেটার অব ক্রেডিট বা এলসি খুলেছেন, তারা সে অনুযায়ী পাট রপ্তানি করার সুযোগ পাবেন।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ইঞ্জিনিয়ার খুররম দস্তগীর খান বলছেন, এর ফলে পাকিস্তানের পাট কারখানাগুলো কিছুটা স্বস্তি পেয়েছে। এখন এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেয়ার বিসয়ে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করছে।

বাংলাদেশ নিজেদের দেশে প্লাস্টিক ব্যাগের ব্যবহারের বদলে পাট ব্যবহারে উৎসাহিত করার জন্য গত বছরের নভেম্বর মাস থেকে এক মাসের জন্য পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বর মাসে সেটি বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র : বিবিসি বাংলা151211144708_bangladesh_raw_jute_640x360_getty_nocredit

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে