,

চট্টগ্রামে ব্যবসায়ী হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : চট্টগ্রামের চন্দনাইশে ব্যবসায়ী মনসুর আহম্মেদকে কুপিয়ে হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চন্দনাইশ উপজেলার মো. হেশাম উদ্দিন ও তার ভাই মোহাম্মদ শফিক।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার মুহিতুল হক এনাম এ রায় ঘোষণা করেন। এছাড়া এ মামলায় অপর ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১০ সালে ৭ মার্চ রাতে চন্দনাইশ উপজেলার মধ্যম বাইনজুরি গ্রামে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী মনসুর আহম্মেদকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হারেজ খান চন্দনাইশ থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।fasi_28553_47624

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা