,

যে খাবারগুলো দায়ী বয়স বৃদ্ধির জন্য

shutterstock138061871যদি আপনি ভেবে থাকেন যে, সূর্য রশ্মি, স্ট্রেস ও ধূমপান কেবল আপনার বয়স বৃদ্ধির জন্য দায়ী তাহলে আপনি ভুল করবেন। তাই আরেকবার চিন্তা করে দেখুন। সাম্প্রতিক কিছু গবেষণায় জানা গেছে যে, এমন কিছু খাবার আছে যাদের মধ্যে এমন উপাদান আছে যা বলিরেখা সৃষ্টিতে সাহায্য করে। আসুন তাহলে জেনে নেই এবং খাদ্য তালিকা থেকে বাদ দেই এই খাবার গুলো।
১। চিনি
চিনি সমৃদ্ধ খাবার খেলে আপনাকে বয়স্ক দেখাবে তার কিছু কারণ আছে। যখন শরীরে অনেক বেশি চিনি জমা হয় তখন সে নিজেকে কোলাজেনের সাথে যুক্ত করে ফেলে। তখন ত্বক শক্ত ও অনমনীয় হয়ে যায়। Ann A Rosenstein তাঁর “Diet Myths Busted; Food Facts Not Nutrition Fiction” বইটিতে লিখেন যে, “ত্বকের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেলে তরুণ ত্বকে গভীর বলিরেখা পড়ে এবং বয়স্ক দেখায়”।
২। ট্রান্স ফ্যাট
চিনির মতোই অতিরিক্ত ট্রান্স ফ্যাট ত্বককে শক্ত ও অনমনীয় করে। “ধমনী ও ছোট রক্ত নালীগুলোকে শক্ত করে রক্ত চলাচলে বাঁধা দেয় ট্রান্স ফ্যাট” তার ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে।
৩। লবণ
চিনি শরীরকে পানিশূন্য করে দেয় ফলে আপনি অবসন্ন অনুভব করবেন। এর ফলে আপনাকে ক্লান্ত ও জরাজীর্ণ মনে হবে। অতিরিক্ত লবণ কিডনি রোগ, উচ্চ রক্ত চাপ এবং হাড়ের মেটাবলিজম বৃদ্ধি করে।
৪। কফি
কফি এবং ক্যাফেইন শরীরকে পানিশূন্য করে। ফলে আপনাকে ক্লান্ত শ্রান্ত দেখায়।
৫। ক্যান্ডি
ক্যান্ডির মধ্যে যে চিনি থাকে তা শরীরে ইনফ্লামেশন তৈরিতে তে সাহায্য করে এবং এর ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে।
৬। অ্যালকোহল
অতিরিক্ত অ্যালকোহল শরীরকে পানিশূন্য করে এবং বলিরেখা তৈরি হয়। ত্বকের কোলাজেন ঢিলা হয়ে যায় এবং ত্বক ফুলে যায় বা লাল হয়ে যায়।
এছাড়াও অতিরিক্ত পরিমানে কার্বোহাইড্রেট গ্রহণ করলে কোলাজেনের ক্ষতি করতে পারে, ফ্রায়েড ফুড ত্বকের কোলাজেন ভেঙ্গে ফেলে ত্বকে বলিরেখা সৃষ্টি করে, দুধ ও পনিরে ক্যাসিন থাকে যা শরীরকে বাধা দেয় এবং কোষ্ঠ কাঠিন্য সৃষ্টি করে। যার ফলে ব্রণ ও একজিমা হতে পারে। এছাড়া দুধের প্রোটিন ক্যাসিন প্রদাহ বৃদ্ধি করে।লাল মাংস, এনার্জি ড্রিংক, ব্ল্যাকটি, প্রসেসড ফুড ইত্যাদি খাবারগুলো বয়স বৃদ্ধির জন্য দায়ী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে