,

সৌদি জনগণ নিয়ে ভাবে না পশ্চিমা দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : শিয়া মুসলিম নেতা শেখ নিমর আল-নিমরকে বাঁচাতে ব্যর্থতার জন্য পশ্চিমা সরকারগুলোকে দায়ী করেছেন তার ছেলে মোহাম্মদ আল-নিমর।

তিনি বলছেন, পশ্চিমা দেশগুলো সৌদি সরকারের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারছে না। সন্ত্রাসবাদের অভিযোগে এ মাসের শুরুতে শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। কিন্তু শিয়া এই ধর্মীয় নেতার মৃত্যুদণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে প্রতিবেশী ইরান।

সাঁজা কার্যকরের পর ইরান আর সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যায়।

বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে মোহাম্মদ আল-নিমর বলছেন,যুক্তরাষ্ট্র এবং তার ব্রিটিশ সহযোগীরা সৌদি সরকারের উপর যথেষ্ট চাপ দিতে পারছে না। কারণ তারা রাজপরিবারের সঙ্গেই শুধুমাত্র সম্পর্ক রাখতে চায়। সৌদি জনগণ নিয়ে তারা ভাবে না।

ইসলামিক স্টেট গ্রুপ যে ধরণের আদর্শ ধারণ করে, সৌদি আরবের ওহাবী ইসলামী আদর্শদের সরকারও এই আদর্শ অনুসরণ করে বলে তিনি অভিযোগ করছেন।

সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে ২রা জানুয়ারি ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে একজন ছিলেন শিয়া নেতা শেখ নিমর আল-নিমর।

সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমরকে শনিবার মৃত্যুদণ্ড দেয়া হলেও, তার সমর্থকেরা মনে করেন যে, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে প্রাণদণ্ড দেয়া হয়েছে।

সৌদি আরবে শেখ আল-নিমরের মৃত্যুদণ্ড লেবানন থেকে ইরান পর্যন্ত বিভিন্ন দেশে শিয়া জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

বিশ্বের এই অঞ্চলে শিয়া ও সুন্নিদের সবচেয়ে বড় শক্তি ইরান ও সৌদি আরব। সূত্র : বিবিসি বাংলা160102233222_nimr_al_nimr_640x360_epa

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা