বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং অর্ডার নিয়ে দলে অস্বস্তি

69e88fe09e05ad0807164def36be6cb4-Shakib----Sabbirস্পোর্টস ডেস্ক : তিন-চারজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া গেল না। সবার প্রায় একই কথা, ‘কিছু বললেই সবাই বুঝে ফেলবে আমি বলেছি। তাই কোনো কথাই বলা যাবে না।’
কী সেই ব্যাপার, যা নিয়ে টুঁ শব্দটি করতে রাজি নন বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা? মনের মধ্যে অসন্তোষ বয়ে বেড়াচ্ছেন, কিন্তু সেটি প্রকাশ করতে ভয় কেন?
জিম্বাবুয়ে সিরিজ পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেছে আগেই। পরীক্ষা-নিরীক্ষার মূল উদ্যোক্তা কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল দলের পেছনে পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় চান তিনি। ব্যাটিং অর্ডারে ওলট-পালট, একে বাদ দিয়ে ওকে নেওয়া—এসব সে কারণেই। এর কিছু কিছু ক্ষেত্রে হাথুরুসিংহের সঙ্গে নির্বাচকদের মতের মিল
থাকলেও অনেক ক্ষেত্রে মতপার্থক্য আছে বলেও জানা গেছে।
সেটি থাকতেই পারে। কিন্তু কোচের নিরন্তর গবেষণায় যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে! ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়েই কথা হচ্ছে বেশি। ওপেনিংয়ে তামিম-সৌম্য, তিনে সাব্বির, চারে মুশফিক, পাঁচে সাকিব, ছয়ে মাহমুদউল্লাহ—খুব প্রয়োজন না হলে অন্তত এটুকুতে নতুন করে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন দেখছে না দলের একটা অংশ।
দলের খুব কাছাকাছি থাকা একজনের পর্যবেক্ষণ, ‘কোচের এসব পরীক্ষা-নিরীক্ষার কারণে আমরা আমাদের সেরা দুই ব্যাটসম্যানের সার্ভিস ঠিকভাবে পাচ্ছি না। সাকিব ও মুশফিক পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে না। ওদের বাদ দিয়ে নিশ্চয়ই আপনি টিম করতে পারবেন না। তাহলে তাদের ব্যাটিং অনুশীলনের সুযোগ কেন কমিয়ে দেওয়া হচ্ছে?’ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আরাফাত সানিকে রাখার ব্যাপারে হাথুরুসিংহের সিদ্ধান্ত একরকম চূড়ান্ত। তাঁকে তাই নতুন করে দেখার কিছু আছে বলে মনে করেন না কোচ। চলতি জিম্বাবুয়ে সিরিজে সে কারণেই এখনো মাঠে নামা হয়নি এই বাঁহাতি স্পিনারের। কোচের সঙ্গে ওই ‘পর্যবেক্ষকের’ মতের পার্থক্য এখানেও, ‘সানি যদি পরে খেলেই, তাহলে তাকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দিতে হবে। হুট করে তো মাঠে নামিয়ে দেওয়া যাবে না।’
হাথুরুসিংহের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে সিনিয়রদের মধ্যে অসন্তুষ্টি ছড়িয়ে পড়ার খবর কানে গেছে নির্বাচক মিনহাজুল আবেদীনের। বিষয়টা নিয়ে দু-একজন খেলোয়াড়ের সঙ্গে নাকি তাঁর কথাও হয়েছে। ‘আমি ওদের আশ্বস্ত করেছি যে, ওদের নিয়েই আমরা খেলব। বিশেষ করে ব্যাটিংয়ে বড় কোনো পরিবর্তন আনব না। তবে সাব্বির তিনে খেলবে, এটা নিশ্চিত। আর বোলিংয়ে হয়তো দু-একটা জায়গায় দেখার আছে’—কাল মুঠোফোনে বলেছেন মিনহাজুল। সাকিবকে ছয় নম্বরে খেলানোর ব্যাপারে দিলেন পুরোনো যুক্তিটাই, ‘অতীতে দেখা গেছে, টি-টোয়েন্টিতে ১৬ ওভারের পর আমরা খুব বেশি রান করতে পারি না। কারণ ছয়-সাতে বড় শট খেলার মতো কেউ নেই। সে জন্যই সাকিবকে ওখানে চেষ্টা করা।’
পরীক্ষা-নিরীক্ষা যা হওয়ার, তা এই জিম্বাবুয়ে সিরিজেই শেষ বলে জানিয়েছেন মিনহাজুল। ২৪ ক্রিকেটার নিয়ে এরপরও ক্যাম্প চলবে খুলনায়। ২৮ জানুয়ারি নিজেদের মধ্যে একটা অনুশীলন ম্যাচ হবে। এরপর চট্টগ্রামের প্রস্তুতি পর্বে ১১ ও ১৫ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ হবে আরও দুটি। ‘প্রস্তুতি ম্যাচগুলোর আগেই আমরা কম্বিনেশন ঠিক করে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল দিয়ে দেব’—বলেছেন মিনহাজুল।
সিরিজের প্রথম দুই ম্যাচে টি-টোয়েন্টির নতুন মুখ হিসেবে খেলেছেন শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান। শেষ দুই ম্যাচের দলে শুভাগত নেই, তবে আরেক নতুন মুখ পেসার আবু হায়দারের আগামীকাল তৃতীয় ম্যাচে অভিষেক হওয়া একরকম নিশ্চিত। বাঁহাতি হওয়ায় আপাতত মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দেখা হচ্ছে বিপিএলের এই আবিষ্কারকে। হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজের বাইরে চলে যাওয়া মুশফিকুরের জায়গা নেবেন ইমরুল কায়েস। আল আমিনের জায়গায় খেলতে পারেন মোহাম্মদ শহীদ।
শেষ দুই টি-টোয়েন্টির দলে যোগ হওয়া দুই নতুন মুখের একজন মোসাদ্দেক হোসেনকেও শেষ ম্যাচে খেলার সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে সূত্র। পেস বোলিংয়ে কোনো সংকট তৈরি হলে একাদশে থাকতে পারেন মুক্তার আলীও। মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে সব সময়ই শঙ্কা থাকে, অন্য পেসারদেরও সে রকম কিছু হলে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্যই মুক্তারকে হাতে রাখা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান