,

মহাকাশে ফুটল প্রথম ফুল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : এই কি তবে স্বর্গের পারিজাত?  মর্ত্যের উপরে যে স্বর্গ ছিল মানুষের কল্পনায়, সেখানেও ফুল ছিল৷ কল্পনার সে ফুল যে নিছক কষ্টকল্পনা নয়, আজ তা প্রমাণ করে দিলেন বিজ্ঞানীরা৷ কেননা এ ফুলও তো ফুটেছে মর্ত্যের মাটি থেকে অনেকখানি উপরেই৷ দেবতারা আছেন কি নেই সে তর্ক থাক, মানুষের আকাঙ্ক্ষা এবার মহাকাশেও ফুল ফোটাল৷ হ্যাঁ, ছবির  এ ফুলই মহাকাশে প্রথম ফোটা ফুল৷

মহাকাশে প্রথম ফোটা এ ফুলের খবর দিয়েছেন আমেরিকান মহাকাশবিজ্ঞানী স্কট কেলি৷ গতবছর মার্চ মাস থেকেই তিনি স্পেস ল্যাবে ফুল ফোটানোর কাজে ব্যস্ত৷ সম্প্রতি তিনি জানিয়েছেন, সেই ল্যাবেই ফুটেছে এই জিনিয়া৷

মহাকাশে ফুল ফোটানোর এ পরীক্ষার নাম ছিল ‘ভেগি’৷ এতদিন পর্যন্ত মহাকাশযাত্রীরা বিভিন্ন শুকনো, প্রসেসড খাবার খেতেন৷ টাটকা শাক-সবজি ছিল কল্পনারও বাইরে৷ সেই অসুবিধা থেকেই ভাবনা আসে যে, মহাকাশেও কি শাকসবজি চাষ করা যায় না? নাসার তরফে জানানো হয়েছিল, ২০১৮ সালের মধ্যে এ সমস্যারও সমাধান হয়ে যাবে৷ সেই পরীক্ষারই সফলতা ফুটে উঠল এই জিনিয়া ফুলে৷ স্পেস ল্যাবে যেভাবে ফুলটি ফুটে উঠেছে, তাতে মাইক্রোগ্র্যভিটিটে অন্যান্য শাক সবজি চাষও অনেক সহজ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা৷

মহাকাশে এর আগেও যা জন্মেছে তা লেটুস শাক৷ সেবার বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষের জন্য  সামান্য খাবার হলেও মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এটি বিরাট সাফল্যের৷ সেই সাফল্যের সূত্র ধরেই এবার ফুটল জিনিয়া৷ বিজ্ঞানীদের ভবনায় এখন মহাকাশে টমেটো উৎপাদনের পরিকল্পনা৷ এবছরই এক মহাকাশযানে বীজ পাঠানো হবে বলেও জানানো হয়েছে নাসার তরফে৷

শুধু জিনিয়া নয়, অনন্ত শূন্যতাকেও মানুষ হয়তো একদিন শস্যশ্যামলা করে তুলবে৷ মহাকাশে ফুটে ওঠা প্রথম ফুলের পাপড়িতেই যেন লেখা আছে, সেদিন খুব বেশি দূরে নেই৷ সূত্র : ওয়েবসাইটflower-655x360

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা