,

সাইট বেচলেও অতীত অস্বীকার নয় সানির

বিনোদন ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : এ দেশে ইন্টারনেটে তাঁকেই খোঁজা হয় বেশি৷ তাও একবছর নয়৷ পরপর দু’বছর শীর্ষে আছেন সানি৷ অথচ তাঁর নিজের নাকি কোনও ওয়েবসাইটে নেই৷ সানি লিওন অফিসিয়াল ওয়েবসাইট বলে যেটি ছিল, সেটি কবেই নাকি বিক্রি করে দিয়েছেন তিনি৷ কতবে কি নিজের অতীতকে অস্বীকার করতে চাইছেন এখন? সানি অবশ্য জানাচ্ছেন, তিনি কখনই নিজের অতীত অস্বীকার করতে চান না৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইট বিক্রির কথা জানিয়েছেন তিনি৷ প্রসঙ্গত, বলিউডে পা রাখলেও তিনি পর্ন প্রমোট করছিল বলে অভিযোগ উঠেছিল৷ কেননা তাঁর অফিসিয়াল ওয়েবসাইটে ছিল পর্ন ভিডিও৷ এতদিন পর তিনি জানালেন সে সাইটের মালিক তিনি আর নন৷

নিজের অতীত নিয়ে কি তাহলে লজ্জিত সানি? তাই বিক্রি করে দিয়েছেন ওয়েবসাইট? সানি অবশ্য জানাচ্ছেন, অতীতকে তিনি কোনওভাবেই অস্বীকার করেন না৷ তাঁর মতে আজকে তিনি যে জায়গায় পৌঁছেছেন, তা তাঁর অতীতের জন্যই৷ কিন্তু অতীতের ইন্ডাস্ট্রি তাহলে ছেড়েই বা এলেন কেন? সানি জানিয়েছেন, কেউ তাঁকে জোর করে কিছু করাননি৷ এমনকী অন্য অভিনেত্রীদের যেমন ছোটবেলায় ধর্ষিতা হওয়া বা শ্লীলতাহানির শিকার হওয়ার ঘটনা আছে, তাঁর ক্ষেত্রে তেমনটাও হয়নি৷  জোর করে তিনি কিছুই করেননি৷ কিন্তু জীবনে নতুন নতুন অধ্যায় আসে৷ সেভাবেই তাঁর কাছে খুলে গিয়েছিল বলিউডের দরজা৷ তিনি নতুন পথটি বেছে নিয়েছিলেন৷ তাই তিনি আজ এখানে এসে পৌঁছেছেন৷ কিন্তু তার মানে এই নয় যে, অতীতকে নিয়ে তিনি লজ্জিত বা সে অতীত অস্বীকার করছেন তিনি৷ সানির আগামী ছবি ‘মস্তিজাদে’ মুক্তি পাবে ২৯ জানুয়ারী, ২০১৬৷sunny-655x360

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা