,

মাত্র ৬০ হাজারে এই দ্বীপটা আপনার!

00112011ম্যাপে ভালো করে লক্ষ না করলে মিস করে যেতে পারেন। এমনকী সমুদ্রযাত্রা করার সময়ও খুব ভালো করে খেয়াল করতে হয় ১২৫ একরের এই ছোট্ট ‘প্যারাডাইস’কে। আপনিও অনায়াসে এখানে কাটিয়ে আসতে পারেন দিন কতক। ভাড়া? মাত্র ৬০ হাজার মার্কিন ডলার।
ফিলিপিন্সের ৭ হাজার দ্বীপের মধ্যে এই আরারিয়া দ্বীপটি বিশেষভাবে সমাদৃত হচ্ছে পর্যটকদের মধ্যে। প্রাইভেট পার্টি করার এর থেকে বালো জায়গা আর হতে পারে না। যাবেন কী ভাবে? প্রথমে ম্যানিলা থেকে এক ঘণ্টা প্লেনে। তার পর সড়ক পথে আরও এক ঘণ্টা। তার পর ‘মায়া মায়া’ নামে দ্বীপেরই বিলাসবহুল লঞ্চে করে পৌঁছে যাবেন আরারিয়ায়।
আগে থেকে বলা থাকলে আপনার জন্য সবই প্রস্তুত থাকবে। থাকার জন্য বিচ কটেজ থেকে জঙ্গল রিসর্ট সবই পাবেন সেখানে। তার পর যদি বিশেষ কোনও আবদার থাকে, যেমন কোনও পছন্দের শ্যাম্পেন বা যোগ ইন্সট্রাক্টার সবই নিমেষে হাজির হয়ে যাবে আপনার সামনে। হ্যাঁ, তবে সব কিছুর জন্য কড়া-ক্রান্তি গুণে দিতে হবে।
এক ব্রিটিশ দম্পতি চার্লি এবং ক্যারি ম্যাকুলোক-এর প্রচেষ্টায় আরারিয়া এখন পর্যটন ম্যাপে একটা অন্যতম প্রধান আকর্যণ হয়ে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, ইংল্যান্ড, কোরিয়া প্রভৃতি দেশে থেকে বহু পর্যটক বহুবার এখানে এসে থেকে যাচ্ছেন। তবে কম পর্যটকই বেশি পছন্দ করছেন তাঁরা। কেন? চার্লির উত্তর, পাঁচ বছর বা ১০ বছর বাদেও আরারিয়াকে ‘আনটাচড্’ এবং ‘আনস্পয়েলড্’ দেখতে চান। ঠিক যে রকমটা এখন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা