,

ইমরান নয় রণদীপ

034626Pic-06অক্টোবরে হিন্দি ছবি ‘গাওয়া : দ্য উইটনেস’-এ চুক্তিবদ্ধ হন ফারিয়া। কথা ছিল, এ বছর ফেব্রুয়ারি থেকে এর শুটিং শুরু হবে। কিন্তু এখনো গল্প ঠিক না হওয়ায় পরিচালক বিষ্ণু দত্ত শুটিং পেছালেন। এপ্রিল থেকে নতুন করে ছবির শিডিউল সাজিয়েছেন তিনি। শুধু তাই নয়, ছবির নায়কও পরিবর্তন করা হচ্ছে বলে জানালেন নায়িকা ফারিয়া। তিনি বলেন, ‘কাস্টিং পরিচালক যোসেফের সঙ্গে কথা বলে জানলাম তাঁরা করণ সিং গ্রোভার আর রণদীপ হুদার সঙ্গে কথা বলেছিলেন। তবে শেষ পর্যন্ত রণদীপ থাকার সম্ভাবনা বেশি। তাঁর সঙ্গে শিডিউল ও পারিশ্রমিক নিয়েও কথা বলেছেন পরিচালক।

সব কিছু চূড়ান্ত হলে আমাকে জানাবেন তাঁরা। তবে ইমরান হাশমী যে আমার বিপরীতে থাকবেন না, সেটা নিশ্চিত।’ ফারিয়া সামনের সপ্তাহে কলকাতা যাচ্ছেন। ৩০ জানুয়ারি থেকে জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং করবেন সেখানে। এ ছবির পরই ‘গাওয়া’র শিডিউল দেবেন বলে জানিয়েছেন ফারিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা