বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলারি-স্যান্ডার্সের নির্বাচনী বাক্‌যুদ্ধ

02434314যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রথম সারির দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স তুমুল বাগযুদ্ধের মধ্য দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। রবিবার রাতে এনবিসি নিউজ ও ইউটিউব ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এই বিতর্কের আয়োজন করে। বিতর্কে মূল আকর্ষণ ছিলেন হিলারি ও স্যান্ডার্স। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রায় দুই ঘণ্টা চলে তাদের বিতর্ক।

১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ককাস। কোন রাজ্যে কোন প্রার্থীকে পছন্দ করছে ভোটাররা, তা যাচাই করার প্রক্রিয়াকে ককাস বলা হয়। ককাসে যে প্রার্থী এগিয়ে থাকবেন, তিনিই পাবেন দলীয় প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচনের টিকিট। ১ ফেব্রুয়ারি প্রথম ককাস হবে আইওয়া রাজ্যে। তারপর নিউ হ্যাম্পশায়ারে। রবিবার রাতে সাউথ ক্যারোলাইনার রাজ্যের সবচেয়ে প্রাচীন শহর চার্লেসটনে বিতর্কে মুখোমুখি হন হিলারি ও স্যান্ডার্স। অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে স্যান্ডার্সকে আক্রমণ করেন হিলারি। এদিকে বিতর্ক শুরুর প্রায় ঘণ্টা দুয়েক আগে চার্লেসটনে নতুন স্বাস্থ্যনীতি ঘোষণা করেন স্যান্ডার্স। সব মার্কিনির জন্য অভিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আছে স্যান্ডার্সের ঘোষণায়। কিন্তু হিলারি মনে করেন, প্রেসিডেন্ট ওবামার শাসনামলে যে স্বাস্থ্যনীতি গ্রহণ করা হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারলে নতুন কোনো নীতির দরকার হবে না।

বিতর্কে স্যান্ডার্সকে কোণঠাঁসা করে রাখেন হিলারি। তবে হঠাৎ অগ্নিমূর্ত হয়ে স্যান্ডার্স ফুঁসে ওঠেন এবং বাক্যবাণ ছোঁড়া শুরু করেন। স্যান্ডার্স অভিযোগ করেন, হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর ওয়াল স্ট্রিটের অনুষ্ঠানে বক্তব্য দিয়ে লাখ লাখ ডলার সম্মানি নিয়েছেন। এছাড়া ব্যবসায়ীদের হাত করার চেষ্টা করেছেন তিনি। স্যান্ডার্সের অভিযোগ, ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬ লাখ ডলার বাগিয়ে নিয়েছেন তিনি। এছাড়া নিয়মের বাইরে গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে নির্বাচনী তহবিলে অর্থ নিয়েছেন হিলারি। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে স্যান্ডার্সের বক্তব্যকে অসার প্রমাণ করার চেষ্টা করেন হিলারি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান