,

এবার সড়ক দুর্ঘটনায় উদ্ধারকর্মী তুর্কি প্রধানমন্ত্রী

1453134285আন্তর্জাতিক ডেস্ক : নানা কাজে জনগণের খুব কাছে চলে এসে জনপ্রিয়তা অর্জন করা তুরস্কের সরকারি দলের প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী আবারো চমকে দিয়েছেন সবাইকে। রোববার ইস্তানবুলের রাস্তায় এক সড়ক দুর্ঘটনা দেখে নিজেই যোগ দেন উদ্ধার কাজে।
প্রধানমন্ত্রী আহমেদ দাউদওউলু ইস্তানবুলের একটি সম্মেলনে বক্তব্য দেবার পর রাজধানী আঙ্কারা ফেরবার জন্য বিমানবন্দরে যাচ্ছিলেন। এ সময় তার চলতি পথের বিপরীত লেনে পিছন থেকে ধাক্কা দেয়ায় একটি প্রাইভেট গাড়ি উল্টে যায়। আটকে পড়ে গাড়িতে থাকা যাত্রীরা। প্রধানমন্ত্রী এসময় নিজের গাড়ি বহর থামিয়ে ছুটে যান দুর্ঘটনা কবলিত গাড়িটির কাছে। যথাসময়ে দুর্ঘটনাস্থলে পৌছে যাওয়া ফায়ার সার্ভিস কর্মীরাও এসময় ব্যস্ত ছিলো উদ্ধার কাজে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাহায্যে উদ্ধার কাজের পুরোটা সময় দুর্ঘটনা কবলিত গাড়ির ঠিক পাশেই মৃদু বৃষ্টিতে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেয় প্রধানমন্ত্রী বহরের ডাক্তারেরা। পরে জরুরি স্বাস্থ্যসেবার অ্যাম্বুলেন্সে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় তাদের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা