,

ক্লিনটন সামলাবে রান্নাঘর : হিলারি

যুক্তরাষ্ট্রে-প্রেসিডেন্ট-পদের-জন্য-লড়বেন-হিলারি-ক্লিনটনআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যান তবে তাঁর স্বামী বিল ক্লিনটনের দায়িত্ব হবে রান্নাঘর সামলানো। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে ধারণা নেবেন বলেও জানান তিনি।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থীদের এক বিতর্ক অনুষ্ঠানে হিলারি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।

হিলারি বলেন, ‘আমি যতটা সম্ভব তাঁকে রান্নাঘর সামলানোর ব্যাপারে যথাযথ পরামর্শ দেব। তবে যখন অর্থনীতির বিষয়টি সামনে আসবে, তখন আপনি বাজি ধরতে পারেন এ বিষয়ে আমি তার মতামত ও পরামর্শ নেব। কারণ আমার স্বামীর নেতৃত্বে মার্কিন অর্থনীতি প্রশংসিত হয়েছিল, বিশেষ করে ’৯০ এর দশকে সবার আয় বেড়েছিল ও দারিদ্র্যে থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছিল।’

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর দৌড়ে এগিয়ে থাকা হিলারি বলেন, ‘আমি তাকে শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠাব ভালো ভালো ধারণা খুঁজে আনার জন্য। কেননা তিনি যেমনটা বলেন তা আমিও বিশ্বাস করি যে আমেরিকার যত ভুল ছিল তা আমেরিকাতেই সমাধান হয়েছে। অর্থনীতির উন্নয়নের জন্য আমাদের আরও অনেক কিছু করা উচিত। বিশেষ করে দরিদ্র সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য আরও সুযোগ তৈরি করা উচিত।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা