,

মুস্তাফিজের চোট গুরুতর নয় : চিকিৎসক

2016_01_18_21_22_47_UiyAgDmQTINoA3eDPv3fWweWroDqIP_original (1)স্পোর্টস ডেস্ক : সামনে টি২০ বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ শিবিরে কিছুটা অস্বস্তি দানা বেঁধেছে দলে ইনজুরি নামক ঘাতক হানা দেয়ায়। রোববার একই ম্যাচে চোটাক্রান্ত হন মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০তে খেলতে নেমে বাম কাঁধ এবং কনুইয়ে ব্যথা অনুভব করছিলেন মুস্তাফিজুর রহমান। বল করার সময় উল্টো দিকে হাত ঘুরাতে সমস্যা হচ্ছিল তার।

এ সমস্যা তাকে অনেক দিন ধরেই ভোগাচ্ছিল। দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজের চোটের খবরে অস্বস্তিতে পড়ে বিসিবি। তবে বাংলাদেশ ক্রিকেটভক্তদের সুসংবাদ দিলেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। জানিয়েছেন, মুস্তাফিজের ইনজুরি তেমন গুরুতর নয়।

মুস্তাফিজের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘মুস্তাফিজের চোট তেমন গুরুতর নয়। কিন্তু এর জন্য খুব শিগগিরই তাকে চিকিৎসা নিতে হবে। তা না হলে ধীরে ধীরে চোট বাড়তে থাকবে। যে কারণে দীর্ঘমেয়াদি চিকিৎসা করার কথা ভাবছে বিসিবি। দেরি না করে মুস্তাফিজের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা উচিত।’

একই ম্যাচে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন মুশফিক। সেজন্য পুরো সময় ব্যাটিং করতে পারেননি তিনি। ১৬তম ওভারেই মাঠ ছাড়তে হয় তাকে। মুশফিকের চোট নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি বিসিবি।

আজ (সোমবার) রাজধানীর একটি হাসপাতালে মুশফিকের এমআরআই হয়েছে। আগামীকাল তার রিপোর্ট পাওয়া যাবে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘মঙ্গলবার আমরা মুশফিকের রিপোর্ট পাব। এরপর চূড়ান্ত মন্তব্য করতে পারব। আপাতত মনে হচ্ছে, তার চোট খুব গুরুতর নয়। সুস্থ হয়ে উঠতে এক-দুই সপ্তাহ বিশ্রাম নিলেই চলবে!’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা